আমতলীর একই ইউনিয়নে চার ভাই চেয়ারম্যান প্রার্থী Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




আমতলীর একই ইউনিয়নে চার ভাই চেয়ারম্যান প্রার্থী

আমতলীর একই ইউনিয়নে চার ভাই চেয়ারম্যান প্রার্থী

আমতলীর একই ইউনিয়নে চার ভাই চেয়ারম্যান প্রার্থী




আমতলী প্রতিনিধি॥ আমতলীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার গুলিশাখালী ইউনিয়নে দুই পরিবারের ৪ ভাই চেয়ারম্যান পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

 

 

উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ১১ এপ্রিল। ওই ছয়টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। শুক্রবার ওই প্রার্থীদের যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে।

 

 

ছয়টি ইউনিয়নের মধ্যে গুলিশাখালী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এইচ এম মনিরুল ইসলাম মনির বিরুদ্ধে তার বড় ভাই ইউনুস আলী খান ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মো. আব্দুল খালেক এবং স্বতন্ত্র প্রার্থী মো. গোলাম ফারুকের বিরুদ্ধে তার ভাই মো. তোজাম্মেল হোসেন প্রার্থী হয়েছেন।

 

আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এইচএম মনিরুল ইসলাম মনির বিরুদ্ধে প্রার্থী হওয়া কলেজের সহকারী অধ্যাপক মো. আব্দুল খালেক বলেন, ভাইয়ের প্রার্থীতা বাতিল হওয়ার আশঙ্কায় আমি প্রার্থী হয়েছি।

 

 

অপরপ্রার্থী মো. তোফাজ্জেল হোসেন বলেন, বড় ভাই গোলাম ফারুকের প্রার্থীতা বাতিল হলে যেন আমার পরিবার থেকে নির্বাচনে অংশ গ্রহনে সমস্যা না হয় তাই প্রার্থী হয়েছি। আমতলী উপজেলা নির্বাচন অফিসার মোঃ তারিকুল ইসলাম বলেন, তাদের মনোনয়ন বৈধ হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD