‘চল খেলি’ Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় বাস নদীতে, ২৩ মরদেহ হস্তান্তর শ্রদ্ধা, নিরাপত্তা ও রাষ্ট্রীয় আয়োজনে স্বাধীনতা উদ্‌যাপন ঝালকাঠিতে ৪২ লাখ টাকার ব্রিজে ধস, অনিয়ম-দুর্নীতির অভিযোগ স্থানীয়দের রিকশায় আগমনেই নজর কাড়লেন বিসিসি’র নতুন প্রশাসক শিরিন আন্তর্জাতিক বাজারে ঊর্ধ্বগতি হলেও দেশে কমলো সোনার দাম স্বাধীনতা দিবস পালনের আহ্বান জানিয়ে যা বললেন জামায়াত আমির ট্রাম্পের আলোচনায় ইরানের কঠিন শর্তে নতুন চ্যালেঞ্জ সচিবালয়ে স্বাধীনতা দিবসের ডাকটিকিট উন্মোচন, আজই মন্ত্রিসভা অধ্যাদেশের চাপে সংসদ, সময়সীমা ঘনিয়ে আসায় বাড়ছে তৎপরতা শান্তি প্রস্তাবের আড়ালে মধ্যপ্রাচ্যে সেনা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র!




‘চল খেলি’

‘চল খেলি’

‘চল খেলি’




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ প্রথম বিজ্ঞাপন করে নজর কাড়েন সবার। এরপর পাঁচ বছর বয়সে ২০০৫ সালে ‘কাবুলী ওয়ালা’ ছবি দিয়ে নাম লেখান বড় পর্দায়। প্রথম ছবিতেই অভিনয়ের জন্য পেয়ে যান জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

 

 

এরপর ধীরে ধীরে তিনি করেছেন ‘চাচ্চু’, ‘দাদীমা’, ‘বাবা আমার বাবা’ প্রভৃতি চলচ্চিত্র। বলা হচ্ছে জনপ্রিয় শিশুশিল্পী দীঘির কথা।

 

 

তাঁর অভিনীত শেষ ছবি ‘লীলা মন্থন’ মুক্তি পেয়েছিল ২০১৫ সালে। তবে এখন আর তিনি শিশুশিল্পী হিসেবে নন, একজন শিল্পী হিসেবেই কাজ করার জন্য প্রস্তুত।

 

 

তবে আদৌ তিনি কাজ করবেন কি না, সেটা তাঁর ওপরই ছেড়ে দিয়েছেন বাবা ও চলচ্চিত্র অভিনেতা সুব্রত বড়ুয়া।

 

 

২০১১ সালে দীঘির মা নায়িকা দোয়েল মারা যাওয়ার পর চলচ্চিত্র থেকে নিজেকে গুটিয়ে নেন দীঘি।

 

 

সম্প্রতি শিশু শিল্পী থেকে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেছেন প্রার্থনা ফারদিন দীঘি। গত ১২ মার্চ মুক্তি পেয়েছে দীঘি অভিনীত ‘তুমি আছো তুমি নেই’ সিনেমাটি। মুক্তির দিক থেকে তার প্রথম সিনেমা ‘তুমি আছো তুমি নেই’।

 

 

এর মধ্যে আবার আলোচনায়। ইনস্টাগ্রামে দেওয়া পুরোনো একটা স্ট্যাটাস নিয়ে কথা হচ্ছে। যেখানে দীঘি লিখেছেন, ‘এভাবেই চল খেলি, আমাকে যা খুশি ডাকিস। ঘাস ছুলে পা দুটো কেন তুই চোখ বুঁজে থাকিস?

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD