সংবাদ শিরোনাম:

দীর্ঘ এক বছর পর কনসার্টে ফিরছেন কণ্ঠশিল্পী নগরবাউল জেমস

  • Reporter Name
  • প্রকাশের সময় : 01:53:00 am, Thursday, 11 March 2021
  • 22 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ দীর্ঘ এক বছর পর কনসার্টে ফিরছেন তারকা কণ্ঠশিল্পী নগরবাউল জেমস। এই মার্চ থেকে বেশ কিছু কনসার্ট করবেন এই রকস্টার।

তবে সবকিছুকে ছাপিয়ে ‘ক্লাসরুম’ এসএসসি-২০০১ ব্যাচের ২০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত কনসার্টে ব্যান্ড নগর বাউল জেমসের অংশগ্রহণের খবর শোবিজ অঙ্গন মুখরিত। এটি অনুষ্ঠিত হবে ১২ মার্চ রাজধানীর মিরপুরে ১৪ নম্বর পিএসসি কনভেনশন হলে।

কনসার্টে ফেরা নিয়ে জেমস বলেন, ‘করোনার জন্য দীর্ঘদিন কনসার্ট বন্ধ ছিল। নিজেও চাইনি বৈশ্বিক এই পরিস্থিতিতে কোনো আয়োজনে অংশ নিতে। এখন করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আসায় কনসার্টে অংশ নিচ্ছি।’

মূলত ক্লাসরুম এসএসসি-২০০১ ব্যাচের ২০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত কনসার্ট দিয়ে শুরু হবে জেমসের নতুন যাত্রা। ক্লাসরুম এসএসসি ২০০১ ব্যাচের ২০ বছর পূর্তির আয়োজকরা জানান, আমাদের সবার প্রিয় নগরবাউল জেমস। আমরা যার গান শুনে উন্মাতাল হয়ে যেতাম।

সেই গুরু আসছেন গানে গানে মাতাতে। আসলে, সব বন্ধুকে একত্রিত করতেই আমরা মিলিত হচ্ছি এক ছাদের নিচে। বন্ধুদের নিয়ে মাতামাতি আর হারিয়ে যেতে চাই সোনালী অতীতে।

এদিকে নগরবাউল জেমস ছাড়াও স্টেজ মাতাবেন ডিজে রাহাত, বাপ কা বেটা শুভাশিষ-ঋতুরাজসহ ব্যাচের কণ্ঠশিল্পীরা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

দীর্ঘ এক বছর পর কনসার্টে ফিরছেন কণ্ঠশিল্পী নগরবাউল জেমস

প্রকাশের সময় : 01:53:00 am, Thursday, 11 March 2021