কচুরিপানার সঙ্গে ভেসে এলো নবজাতকের মরদেহ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




কচুরিপানার সঙ্গে ভেসে এলো নবজাতকের মরদেহ

কচুরিপানার সঙ্গে ভেসে এলো নবজাতকের মরদেহ

কচুরিপানার সঙ্গে ভেসে এলো নবজাতকের মরদেহ




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ভৈরবে মেঘনা নদীতে কচুরিপানার সঙ্গে ভেসে এলো এক দিন বয়সী মেয়ে নবজাতকের মরদেহ। বুধবার (১০ মার্চ) সন্ধ্যা ৭টায় নবজাতকের মৃতদেহটি উদ্ধার করে ভৈরব নৌ থানা পুলিশ।

 

 

পুলিশ জানায়, সন্ধ্যা ৭টার দিকে ভৈরব শহরে ভৈরব আশুগঞ্জ খেয়া পারাপারের মাঝিরা কচুরিপানার মাঝে নবজাতকের মৃতদেহ ভাসতে দেখে নৌ পুলিশকে খবর দেয়। পুলিশ এসে কন্যা নবজাতকের মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

 

 

ধারণা করা হচ্ছে, একদিন বয়সী এই নবজাতককে জন্মের পর পরই জীবিত/মৃত মেঘনা নদীতে ফেলে দিয়েছে। ফলে নদীর স্রোতে কচুরিপানার সঙ্গে ভেসে ভৈরব খেয়া ঘাটে ভিড়ে।

 

ভৈরব নৌ থানা পুলিশের এস আই রাসেল মিয়া জানান, মাঝিদের মোবাইল ফোনে খবর পেয়ে মেঘনা নদীর ভৈরব খেয়া ঘাটে কচুরিপানার সঙ্গে ভাসমান একটি নবজাতকের মৃতদেহ উদ্ধার করি। নবজাতকটি মেয়ে এবং একদিন বয়সী। তার নাড়িও কাটা হয়নি।

 

 

তিনি বলেন, ধারণা করা হচ্ছে ভূমিষ্ঠের পরপরই নদীতে ফেলা হয়েছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জের সদর জেনারেল হাসপাতালে পাঠানো হবে। রিপোর্ট পাওয়ার পরই জানা যাবে নবজাতকটি মৃত নাকি জীবিত নদীতে ফেলা হয়েছে।

 

তারপরই প্রকৃত রহস্য বের হয়ে আসবে। সেই অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে বলেও জানান রাসেল মিয়া।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD