মেহেন্দিগঞ্জ পৌরসভায় প্যানেল মেয়র হলেন কামাল উদ্দীন খান অনুসারী ৩ কাউন্সিলর Latest Update News of Bangladesh

বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
আওয়ামী লীগের নিষেধাজ্ঞা বহাল, বিরোধী নেতার আবেদনে যা বললেন স্পিকার শিক্ষায় প্রযুক্তি বিপ্লব আনতে সরকারের নতুন উদ্যোগ ঝালকাঠিতে স্কুল ফিডিংয়ে পচা কলা, অভিভাবকদের তীব্র ক্ষোভ যাচাই শুরু হচ্ছে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান: বরিশালে শিক্ষামন্ত্রী পাবলিক পরীক্ষায় অনিয়ম বন্ধে আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার: শিক্ষামন্ত্রী হজযাত্রা শুরু আগামী ১৮ এপ্রিল, সংসদে ঘোষণা ধর্মমন্ত্রীর চিকিৎসাধীন ইরানের নতুন সর্বোচ্চ নেতা, যুদ্ধের নির্দেশনা দিচ্ছেন কে? ভোলায় বিবি সাওদা গ্রেপ্তার: পুলিশি ব্যাখ্যা ও রাজনৈতিক বিতর্ক ইরান ইস্যুতে ট্রাম্পের কড়া বার্তা, কঠোর হামলার ইঙ্গিত হিজলায় জাটকা রক্ষায় কঠোর অভিযান, ১৯ জেলে আটক




মেহেন্দিগঞ্জ পৌরসভায় প্যানেল মেয়র হলেন কামাল উদ্দীন খান অনুসারী ৩ কাউন্সিলর

মেহেন্দিগঞ্জ পৌরসভায় প্যানেল মেয়র হলেন কামাল উদ্দীন খান অনুসারী ৩ কাউন্সিলর

মেহেন্দিগঞ্জ পৌরসভায় প্যানেল মেয়র হলেন কামাল উদ্দীন খান অনুসারী ৩ কাউন্সিলর




মেহেন্দিগঞ্জ প্রতিনিধি॥ জনস্বার্থে নিজেদেরকে বিলিয়ে কাধে কাঁধ মিলিয়ে কাজ করার প্রতিশ্রুতি নিয়ে মেহেন্দিগঞ্জ পৌরসভার নতুন মেয়াদে দায়িত্ব নেওয়া মেয়র ও কাউন্সিলরদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে । নির্বাচিত হয়ে শপথের পর এটিই হলো জনপ্রতিনিধিদের প্রথম সভা। বৃহস্পতিবার সকালে পৌরসভার কার্যালয়ের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় নবনির্বাচিত সব ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলরদের স্বাগত জানান মেয়র আলহাজ্ব কামাল উদ্দীন খান। কাউন্সিলরদের উদ্দেশে বিশেষ বক্তব্য রাখেন তিনি। সভার শুরুতেই জননন্দিত বারবার নির্বাচিত মেয়র গণমানুষের নেতা আলহাজ্ব কামাল উদ্দীন খানকে ফুলেল শুভেচছা জানান কাউন্সিলরবৃন্দ।

 

মেহেন্দিগঞ্জ পৌরসভার নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের উপস্থিতিতে প্যানেল মেয়র (১) নির্বাচিত হয়েছেন পৌরসভার ৮নং ওয়ার্ড থেকে নির্বাচিত কাউন্সিলর নুরুল হক জমদ্দার । প্যানেল(২) ও (৩) নির্বাচিত হয়েছেন যথাক্রমে ১নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল মোতালেব জাহাঙ্গীর এবং সংরক্ষিত নারী কাউন্সিলর (৪,৫ ও ৬ নং ওয়ার্ড) রোকসানা মহিউদ্দিন। পৌর পরিষদের প্রথম সভায় সিদ্ধান্তক্রমে প্যানেল মেয়রদের নাম ঘোষণা করেন।

 

প্যানেল মেয়র নির্বাচিত হওয়ায় তাদের অভিনন্দন জানিয়েছেন পৌর মেয়র আলহাজ্ব কামাল উদ্দীন খানসহ পৌরপরিষদ। পৌরবাসীর সার্বিক নাগরিক সুবিধা নিশ্চিতে নব উদ্যমে কাজ করবেন প্রত্যাশা তাদের। এদিকে প্যানেল মেয়র নির্বাচিত হওয়ায় অভিনন্দনে ভাসছেন নবনির্বাচিত প্যানেল মেয়ররা। ঘোষণার পর থেকেই তাদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বিভিন্ন মহল।

 

১নং প্যানেল মেয়র নুরুল হক জমদ্দার প্রতিক্রিয়ায় জানান প্যানেল মেয়র হিসেবে নির্বাচিত হতে পেরে তিনি কৃতজ্ঞ। যে আস্থা রেখে পৌর পরিষদ প্যানেল মেয়র হিসেবে নির্বাচিত করেছে সেই আস্থার প্রতিদান তিনি কর্মের মাধ্যমে দিতে চান। এজন্য তিনি পৌর মেয়রসহ পৌর পরিষদ’র সকল সদস্য ও পৌরবাসীর সহযোগিতা দোয়া কামনা করেন। জনস্বার্থে নিজেদেরকে বিলিয়ে কাধে কাঁধ মিলিয়ে কাজ করার প্রতিশ্রুতি নিয়ে মেহেন্দিগঞ্জ পৌরসভার নতুন মেয়াদে দায়িত্ব নেওয়া মেয়র ও কাউন্সিলরদের প্রথম সভা অনুষ্ঠিত হয়।

 

সভার শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত ও গীতাপাঠ করা হয়। এর পর বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি মন্ত্রী পদ মর্যাদা আবুল হাসনাত আবদুল্লাহর সহধর্মিণী বীরমুক্তিযোদ্ধা প্রায়ত শাহান আরা আব্দুল্লাহ ও প্রায়ত সাংসদ মহিউদ্দিন আহমেদসহ সকল শহীদদের স্বরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এছাড়াও পাতারহাট বন্দরের ইজারা মওকুফ সংক্রান্ত বিষয়ে নানা সিদ্ধান্ত গৃহীত হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD