প্রস্তুত হচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী সামান্থা আক্কিনেনি Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




প্রস্তুত হচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী সামান্থা আক্কিনেনি

প্রস্তুত হচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী সামান্থা আক্কিনেনি

প্রস্তুত হচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী সামান্থা আক্কিনেনি




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ভারতীয় দক্ষিণী সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সামান্থা আক্কিনেনি। রূপ ও অভিনয় গুণে কোটি কোটি ভক্তের মনে জায়গা করে নিয়েছেন।

 

 

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই নিজের বিভিন্ন তথ্য ভক্তদের সঙ্গে শেয়ার করেন সামান্থা। সম্প্রতি এই অভিনেত্রী জানিয়েছেন, তার পরবর্তী সিনেমার জন্য প্রস্তুত হচ্ছেন তিনি।

 

 

সামান্থার পরবর্তী সিনেমা ‘শকুন্তলাম’। ফটো ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রাম স্টোরিতে সিনেমাটির চিত্রনাট্যের একটি ছবি পোস্ট করেছেন এই অভিনেত্রী। পাশাপাশি ছবির ওপর ‘লাভ’ চিহ্ন এঁকেছেন তিনি।

 

 

সংস্কৃত ভাষার ‘অভিযানা শকুন্তলাম’ নাটক অবলম্বনে সিনেমাটি তৈরি হচ্ছে। রাজা দুষ্মন্ত ও শকুন্তলার প্রেম কাহিনি এতে তুলে ধরা হবে। সিনেমাটি পরিচালনা করবেন গুণাশেখর। চলতি বছরের শুরুতে সিনেমাটির একটি মোশন পোস্টার প্রকাশ করে এর ঘোষণা দেন নির্মাতা। তবে এতে আর কে কে অভিনয় করবেন তা এখনো অজানা। খুব শিগগির এ বিষয়ে ঘোষণা দেবেন নির্মাতারা।

 

 

বর্তমানে ‘কাতুবাকুলা রেন্ডু কাদাল’ সিনেমার নিয়ে ব্যস্ত সামান্থা। এই সিনেমার শুটিংয়ের বিরতিতেই পরবর্তী সিনেমার চিত্রনাট্য পড়ছেন তিনি।

 

এই দুই সিনেমা ছাড়াও অশ্বিন সারাবানাম পরিচালিত একটি ভৌতিক সিনেমায় অভিনয় করবেন এই অভিনেত্রী। এছাড়া ‘দ্য ফ্যামিলি ম্যান টু’ ওয়েব সিরিজে দেখা যাবে তাকে। এর মাধ্যমে ডিজিটাল প্ল্যাটফর্মে অভিষেক হবে তার।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD