সংবাদ শিরোনাম:

ভোলায় দফায় দফায় সংঘর্ষ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 11:49:27 pm, Friday, 26 February 2021
  • 24 সংবাদটি দেখা হয়েছে

নিজস্ব প্রতিনিধি॥ ভোলায় পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে ৫ ও ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এসময় দোকান, গাড়ি ও নির্বাচনি অফিস ভাঙচুর ও গাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভোলা শহরের ৬ নম্বর ওয়ার্ডের ওয়েস্টার্ন পাড়ায় কাউন্সিলর প্রার্থী আব্দুর রব এবং ওমর ফারুকের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এসময় একটি দোকান ও মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

অপরদিকে শহরের ৫ নম্বর ওয়ার্ডের কালীখোলা নামক স্থানে এফরানুর রহমান এবং মিজানুর রহমানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।

এসময় একটি নির্বাচনি অফিস ও অটোরিকশা ভাঙচুর করা হয়। উভয় ঘটনায় অন্তত ১২ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ, কোস্ট গার্ড, ডিবি পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। বর্তমানে শহরের প্রতিটি ওয়ার্ডে টান টান উত্তেজনা বিরাজ করছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে আছে বলে জানিয়েছেন নির্বাচন সংশ্লিষ্টরা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ভোলায় দফায় দফায় সংঘর্ষ

প্রকাশের সময় : 11:49:27 pm, Friday, 26 February 2021