ফিনফিনে শাড়ি-ব্লাউজে কোমর দোলালেন অভিনেত্রী অঙ্কিতা, ভিডিও Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
হামে আক্রান্ত ও উপসর্গে হাসপাতালে ৮১১ শিশু ভর্তি, মৃত্যু ৮ বরিশাল সফরে শৈশব স্মৃতিতে ফিরে গেলেন স্পিকার আজ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ বিশিষ্ট ২০ জন ইসরায়েলগামী অস্ত্রের চালান বেলজিয়ামে আটক, কঠোর নজরদারি কঠোর হচ্ছে এসএসসি নীতিমালা, ফিরছে ‘নীরব বহিষ্কার’ ব্যবস্থা শিক্ষক প্রশিক্ষণ ও উপকূল উন্নয়ন পরিকল্পনায় সরকারের নতুন ঘোষণা ৩৬ দেশে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা পেলেও র‌্যাংকিংয়ে পিছিয়েছে বাংলাদেশ যুক্তরাষ্ট্র ছাড়া হরমুজ নিরাপত্তায় ইউরোপীয় জোট গঠনের উদ্যোগ নববর্ষের প্রভাতে আশাবাদী বাংলাদেশের ভবিষ্যৎ দেখছেন প্রধানমন্ত্রী গণভোট বাস্তবায়ন না হলে আন্দোলন বাড়বে—বিরোধীদলীয় নেতা




ফিনফিনে শাড়ি-ব্লাউজে কোমর দোলালেন অভিনেত্রী অঙ্কিতা, ভিডিও

ফিনফিনে শাড়ি-ব্লাউজে কোমর দোলালেন অভিনেত্রী অঙ্কিতা, ভিডিও

ফিনফিনে শাড়ি-ব্লাউজে কোমর দোলালেন অভিনেত্রী অঙ্কিতা, ভিডিও




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ প্রয়াত সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন প্রেমিকা অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে। তিনি সোশ‍্যাল মিডিয়াতে বেশ সক্রিয় থাকেন। পুরনো স্মৃতিকে পেছনে ফেলে এখন বর্তমানকে নিয়ে ব‍্যস্ত অঙ্কিতা। ক্যারিয়ারের পাশাপাশি বর্তমান প্রেমিক ভিকির সঙ্গেও চুটিয়ে প্রেম করছেন তিনি।

 

 

সম্প্রতি নিজের ইনস্টা হ‍্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেছেন অঙ্কিতা। মাধুরী দীক্ষিতের সুপারহিট গান ‘ধাক ধাক কারনে লাগা’র তালে নাচতে দেখা গিয়েছে তাকে। হলুদ পাতলা শিফনের শাড়ি ও সাদা স্লিভলেস ব্লাউজ পরে গানের তালে কোমর দোলাতে দেখা গিয়েছে অঙ্কিতাকে। ভিডিওটি শেয়ার করা মাত্রই ভাইরাল সোশ‍্যাল মিডিয়ায়। তবে সুশান্ত অনুরাগীদের কটাক্ষ থেকে রেহাই পাননি তিনি।

 

 

এর আগে নিজের সোশ‍্যাল মিডিয়া হ‍্যান্ডেলে অনুরাগীদের সঙ্গে একটি লাইভ চ‍্যাটের আয়োজন করেছিলেন অঙ্কিতা। সেখানে তার ব‍্যক্তিগত থেকে পেশাগত জীবন সম্পর্কে নানা কথা বলতে দেখা যায় তাকে। উঠে আসে প্রয়াত সুশান্তের কথাও। কথায় কথায় প্রাক্তনের সঙ্গে কাটানো সবথেকে সুন্দর মুহূর্তের কথা বলেন অঙ্কিতা।

 

 

সেই মুহূর্ত কি? অনুরাগীদের প্রশ্নে সোশ‍্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেন অঙ্কিতা। সেখানে দেখা যায় প্রয়াত সুশান্ত ভিডিও কল করছেন তাকে। অভিনেত্রী জানান, সেই সময় ধোনির বায়োপিকের শুটিং করছিলেন সুশান্ত। এটা প্রয়াত অভিনেতার সঙ্গে তার কাটানো সবথেকে খুশির মুহূর্তগুলোর মধ‍্যে অন‍্যতম বলে জানান অঙ্কিতা।

 

 

সুশান্ত অনুরাগীদের তিনি অনুরোধ করেন, প্রয়াত অভিনেতাকে ভালোবেসে যেতে। তাকে স্মৃতিতে রাখতে। সুশান্তের পরিবারের জন‍্য প্রার্থনাও করতে বলেন অঙ্কিতা। পাশাপাশি সুশান্তের সঙ্গে নাচের একটি ছবিও শেয়ার করেন তিনি।

 

 

 

https://www.instagram.com/lokhandeankita/?utm_source=ig_embed

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD