অর্থ জালিয়াতির অভিযোগে পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে সানি লিওন Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




অর্থ জালিয়াতির অভিযোগে পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে সানি লিওন

অর্থ জালিয়াতির অভিযোগে পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে সানি লিওন

অর্থ জালিয়াতির অভিযোগে পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে সানি লিওন




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ অর্থ জালিয়াতির অভিযোগে এবার পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে পড়লেন অভিনেত্রী সানি লিওন। এই অভিনেত্রীর বিরুদ্ধে ২৯ লাখ রুপি হাতিয়ে নেয়ার অভিযোগ তুলেছেন এক অনুষ্ঠানের উদ্যোক্তা।

 

 

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস’র এক প্রতিবেদন থেকে জানা গেছে, সম্প্রতি কেরালার কোচিতে পরিবারের সঙ্গে ঘুরতে গেছেন তিনি। আর সেখানে টাকা নিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ না করার জন্য তাকে জিজ্ঞাসাবাদ করেছে রাজ্য পুলিশের ক্রাইম ব্রাঞ্চ।

 

 

জানা গেছে, বেশ কয়েকদিন আগেই কোচিতে দুটি অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য সানিকে ২৯ লাখ রুপি দেন আয়োজকরা। কিন্তু তিনি ওই অনুষ্ঠানে যোগ দেননি। এরপরই আয়োজকদের পক্ষ থেকে শিয়াস নামে পেরুম্বাভুরের এক ব্যক্তি পুলিশে অভিযোগ জানান। সেই অভিযোগের তদন্ত করতেই কোচিতে ছুটি কাটাতে যাওয়া সানি লিওনকে জিজ্ঞাসাবাদ করেন পুলিশ কর্মকর্তারা।

 

 

এ প্রসঙ্গে ভারতেরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, ক্রাইম ব্রাঞ্চকে সানি বলেছেন যে একাধিকবার অনুষ্ঠানের দিনক্ষণ পরিবর্তন হয়েছিল। তার অন্যান্য কাজের দিনের সঙ্গে সমস্যা হচ্ছিল।

 

 

এদিকে টাকা লেনদেন নিয়ে দুপক্ষের হোয়্যাটসঅ্যাপ চ্যাটও হাতে পেয়েছে ক্রাইম ব্র্যাঞ্চ। যাদের ওই অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল সে সংশ্লিষ্ট অন্যান্য শিল্পীদের সঙ্গে যোগাযোগের পরিকল্পনা করছে ক্রাইম ব্রাঞ্চ। যদি তারাও সানির মতো অভিজ্ঞতার কথা জানান, তাহলে অভিযোগের সত্যতা নিয়েই প্রশ্ন তৈরি হবে।

 

 

একইসঙ্গে প্রতিবেদনে আরো জানানো হয়েছে, চুক্তির শর্ত অনুযায়ী দিনক্ষণ পরিবর্তিত হলেও সানি অনুষ্ঠানে যোগ দিতে বাধ্য হবেন বলে জানা গিয়েছে। তবে ফৌজদারি মামলা দায়েরের দাবি জানানো হলেও বিষয়টি দেওয়ানি মামলার আওতায় পড়ছে বলে জানান কর্মকর্তারা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD