সংবাদ শিরোনাম:

যে কারনে ভোলায় দুই মেয়রসহ ৯ কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:43:05 pm, Thursday, 4 February 2021
  • 24 সংবাদটি দেখা হয়েছে

ভোলা প্রতিনিধি॥ পঞ্চম ধাপে ভোলার দুই পৌরসভা নির্বাচনে প্রার্থীদের যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কার্যলয়ে ভোলা ও চরফ্যাশনে মেয়র-কাউন্সিলর ও সংরক্ষতি মহিলা কাউন্সিলরদের উপস্থিতিতে যাচাই-বাছাই করা হয়। চরফ্যাশন পৌরসভার মেয়র পদে ৯ মেয়রপ্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী হুমায়ুন কবির সিকদারের আয়কর রিটার্নের তথ্যে গরমিল ও বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মাওলানা মো. ইউসুফের মনোনয়নপত্রে স্বাক্ষর না থাকায় প্রাথমিকভাবে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এছাড়া ৯৫ জন কাউন্সিলির ও সংরক্ষতি মহিলা কাউন্সিলরদের মধ্যে ৯ জনের মনোনয়নপত্র বাতলি করা হয়।

এর মধ্যে ভোলা পৌরসভার ২ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী রাজিব হাসান লিপু ও ৪নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ ইসমাইল হোসেনের মনোনয়নপত্র বাতিল করা হয়। এছাড়া চরফ্যাশন পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. আজাদ উদ্দিন, ৬ নং ওয়ার্ডের মো. সালাউদ্দিন, ৮ নং ওয়ার্ডের মো. ছিদ্দিকু রহমান মোক্তাদী ও ৯ নং ওয়ার্ডের মো. আবদুল করিম মুন্সীর মনোনয়নপত্র বাতিল করা হয়।

অপরদিকে ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী জাহানারা বেগম, নাজমা বেগম ও কামরুন্নাহার মনজুর মনোনয়নপত্র বাতিল করা হয়। জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার আলা উদ্দিন আল মামুন এসব তথ্য নিশ্চিত করে জানান, প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তথ্যে গরমিল থাকায় প্রাথমিকভাব এদের মনোনয়নপত্র বাতিল করা হয়। প্রার্থীতা পুনরুদ্ধারে যথাযথ আপিলের সুযোগ রয়েছে।

এই দুই পৌরসভায় প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আগামী ১০ ফেব্রুয়ারি। ১১ ফেব্রুয়ারি প্রতীক বরাদ্দ শেষে ২৮ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

যে কারনে ভোলায় দুই মেয়রসহ ৯ কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল

প্রকাশের সময় : 08:43:05 pm, Thursday, 4 February 2021