সংবাদ শিরোনাম:

বিরাট কোহালিদের সঙ্গে খেলতে চাইছেন সানি লিওন!

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:25:07 am, Thursday, 28 January 2021
  • 30 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বিরাট কোহালিদের সঙ্গে খেলতে নামার ইচ্ছা প্রকাশ করলেন অভিনেত্রী সানি লিওন। ব্যাগ গুছিয়ে নেয়ার ইঙ্গিতও দিলেন তিনি। সামনেই ভারতের মাটিতে ইংল্যান্ড সিরিজ। ভারতীয় দলের সঙ্গে সত্যিই মাঠে নামবেন নাকি সানি?

সম্প্রতি একটি পোস্টে সে রকমই ইঙ্গিত দিলেন প্রাক্তন পর্নস্টার ও অধুনা বলিউড অভিনেত্রী। পোস্টের ক্যাপশনে লেখা, ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার জন্য ব্যাগ গোছাই নাকি তা হলে? নীচে হ্যাশট্যাগে লেখা, ইন্ডিয়ান ক্রিকেট টিম।

পোস্টের ভিডিওটি দেখলেই বোঝা যাবে এমন কথা কেন বলেছেন তিনি। ব্যাট হাতে দাঁড়িয়ে অভিনেত্রী। পিছনে তার ছোট্ট ছেলে উইকেট নিয়ে নাড়াচাড়া করতে ব্যস্ত। সামনে থেকে ছুটে এল বল। প্রবল দাপটে একেবারে ছক্কা হাঁকিয়ে দিলেন সানি। ক্যামেরা ঘুরতেই দেখা গেল বল বেশ খানিকটা দূরে গিয়ে পড়েছে। ‘বোলার’ নিজেই বল ধরতে ছুটলেন সে দিকে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বিরাট কোহালিদের সঙ্গে খেলতে চাইছেন সানি লিওন!

প্রকাশের সময় : 12:25:07 am, Thursday, 28 January 2021