নায়িকা তমা মির্জা ‘গোপন ভিডিও’ ফাঁসের হুমকি স্বামীর Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




নায়িকা তমা মির্জা ‘গোপন ভিডিও’ ফাঁসের হুমকি স্বামীর

নায়িকা তমা মির্জা ‘গোপন ভিডিও’ ফাঁসের হুমকি স্বামীর

নায়িকা তমা মির্জা ‘গোপন ভিডিও’ ফাঁসের হুমকি স্বামীর




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ যৌতুকের জন্য চিত্রনায়িকা মির্জা ফারজানা ইয়াসমিন তমাকে (তমা মির্জা) মারধরের ঘটনায় তার সাবেক স্বামী হিশাম চিশতীর বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন জমার জন্য ১৪ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত। গতকাল মঙ্গলবার (২৬ জানুয়ারি) মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার দিন ধার্য ছিল।

 

 

কিন্তু মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন জমা না দেয়ায় ঢাকা মহানগর হাকিম নিভানা খায়ের জেসি নতুন এ দিন ধার্য করেন। এর আগে গত ৫ ডিসেম্বর রাতে রাজধানীর বাড্ডা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ডিজিটাল নিরাপত্তা আইন এবং যৌতুকের জন্য মারপিটসহ হুমকি দেয়ার অভিযোগে হিশাম চিশতীর বিরুদ্ধে মামলা করেন তমা মির্জা। এরমধ্যেই লাইভে এসে জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী তমা মির্জার অনেক গোপন ভিডিও প্রকাশ করে দেয়ার হুমকি দিলেন স্বামী হিশাম চিশতী।

 

 

বুধবার (২৭ জানুয়ারি) নিজের ফেসবুক আইডি থেকে এক পোস্টে হিশাম ইংরেজিতে এক স্ট্যাটাস দেন। সেখানে তিনি দাবি করেন, তিনি প্রমাণ করবেন যে তার স্ত্রী তমা একজন ভালো পর্নো তারকা। সেখানে তিনি ১৬ বছরের কম বয়সীদের তার ফেসবুক লাইভটি না দেখার অনুরোধ জানিয়ে বলেন, আমার লাইভের জন্য অপেক্ষা করুন। আমি প্রমাণ করবো কীভাবে তমা মির্জা আমার সঙ্গে প্রতারণা করেছে এবং সে কতজনের শয্যাসঙ্গী হয়েছে। খুব দ্রুতই তা প্রকাশ করা হবে। এতে করে যদি সে আত্মহত্যাও করে আমি কেয়ার করি না। হয়তো তার সব গ্রাহক ও লোভী মা তাকে আত্মহত্যা করতে দেবে না। কিন্তু আমার মনে হয় এটাই তার প্রাপ্য।

 

 

এদিকে এ বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো প্রতিক্রিয়া দেখাননি তমা। তার পারিবারিক সূত্রে জানা গেছে, পুরো বিষয়টি আইনিভাবেই মোকাবিলা করা হবে।

 

 

প্রসঙ্গত, ২০১৯ সালের ৭ মে বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার নাগরিক হিশাম চিশতীকে বিয়ে করেন তমা মির্জা। বর্তমানে দাম্পত্য কলহে জড়িয়ে আলাদা রয়েছেন তারা। তমা মির্জা দেশে থাকলেও হিশাম চিশতী থাকছেন কানাডায়।

 

 

গেল ডিসেম্বর তমা মির্জার সঙ্গে তার স্বামী হিশাম চিশতির সংসার ভেঙে গেছে। তারা দু’জন একে অন্যের বিরুদ্ধে মামলাও করেছেন। এর মধ্যে স্বামীর বিরুদ্ধে তমা যৌতুক দাবি ও নির্যাতনের অভিযোগ ছাড়াও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। অন্যদিকে মামলার এজাহারে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ এনেছেন হিশামও।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD