সংবাদ শিরোনাম:

পটুয়াখালীতে ধর্ষণে ৭ মাসের অন্তঃসত্ত্বা কিশোরী

  • Reporter Name
  • প্রকাশের সময় : 11:11:59 pm, Saturday, 23 January 2021
  • 12 সংবাদটি দেখা হয়েছে

পটুয়াখালী প্রতিনিধি॥ পটুয়াখালীর মহিপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে শামীম হাওলাদার (৩০) নামের এক যুবকের টানা ধর্ষণে এক কিশোরী সাত মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে।

এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ওই কিশোরীর বাবা বাদী হয়ে শামীমকে আসামি করে মহিপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করছেন। শামীম মহিপুর সদর থানার মহিপুর গ্রামের উমর আলী হাওলাদারের ছেলে।

কিশোরীর পরিবারিক সূত্রে জানা যায়, ওই কিশোরীর বাবার সঙ্গে এক সন্তানের জনক শামীম বেশ কয়েক বছর ধরে মাছের গদিতে কাজ করতেন। এর সুবাদে তাদের মধ্যে পারিবারিক সম্পর্ক গড়ে ওঠে। এ সুযোগে শামীম প্রায় দুই বছর আগে ঘর ফাঁকা পেয়ে ওই কিশোরীকে ধর্ষণ করে। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে টানা ধর্ষণে ওই কিশোরী সাত মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বিষয়টি জেনে গতকাল রাতে তার বাবা মহিপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, গতকাল রাতে ওই কিশোরীর বাবা একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। শামিমকে গ্রেপ্তারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

পটুয়াখালীতে ধর্ষণে ৭ মাসের অন্তঃসত্ত্বা কিশোরী

প্রকাশের সময় : 11:11:59 pm, Saturday, 23 January 2021