তবে কী সত্যিই বিয়ের পিঁড়িতে বসলেন ডিপজল-মৌ! Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




তবে কী সত্যিই বিয়ের পিঁড়িতে বসলেন ডিপজল-মৌ!

তবে কী সত্যিই বিয়ের পিঁড়িতে বসলেন ডিপজল-মৌ!

তবে কী সত্যিই বিয়ের পিঁড়িতে বসলেন ডিপজল-মৌ!




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরের বেশে ঢাকাই ছবির খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। আর পাশেই বধূ বেশে এ প্রজন্মের সম্ভাবনাময়ী চিত্রনায়িকা মৌ খান। অবাক করা ব্যাপার, তবে কী সত্যিই বিয়ের পিঁড়িতে বসলেন ডিপজল-মৌ!

 

 

না, একদমই না। তারা বিয়ের পিঁড়িতে বসলেও এটি সত্যিকারের বিয়ে নয়। মানুষ কেন অমানুষ ছবিতে ডিপজল-মৌয়ের এই বিয়ে দেখবেন দর্শক। বর্তমানে সাভারে ডিপজলের বাড়িতে ছবিটির শুটিং চলছে। ১৮ জানুয়ারি এই বিয়ের দৃশ্যধারণের শুটিং হয়। ডিপজল-মৌয়ের বিয়ের দৃশ্যের কিছু স্থিরচিত্র নায়িকা নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন।

 

 

ডিপজল-মৌয়ের বয়সের ব্যবধান বেশ। দর্শক এই বিয়ে কীভাবে নেবেন? বিষয়টি নিয়ে মৌ বলেন- এই ছবির গল্পই হলো হিরো। আমার দৃঢ় বিশ্বাস দর্শক ছবিটি খুব পছন্দ করবেন।

 

 

ছবিতে নিজের চরিত্র নিয়ে প্রতিশোধের আগুন খ্যাত নায়িকা বলেন, গল্পে আমি ধনী পরিবারের মেয়ে। তবে খুব সাধারণ জীবনযাপন পছন্দ করি। ফলে বিলাসিতায় গা না ভাসিয়ে গ্রামের একটি স্কুলে চাকরি নেই। শিক্ষার আলো ছড়িয়ে দেয়ার প্রয়াসে কাজ করতে থাকি। সমাজের জন্য কিছু করার প্রয়াস থাকে।

 

 

বিয়ের প্রসঙ্গে মৌ খান আরো বলেন, ছবিটি ত্রিভুজ প্রেমের গল্পের। ঘটনার এক পর্যায়ে ডিপজল ভাইয়ের সঙ্গে আমার ভালোবাসা ও বিয়ে হয়।

 

 

কিন্তু…? থামিয়ে দিয়ে মৌ বলেন, দেখুন এই ছবির গল্পটাই ভিন্ন। ডিপজল ভাইয়ের সঙ্গে বয়সের যে ব্যবধান এটা মোটেও দর্শকের খারাপ লাগবে না। আমি নিজেই ইমপ্রেস গল্প শুনে। ভালোবাসা তো বয়স দিয়ে হয় না। বয়স আসলে ফ্যাক্টর না। আমরা প্রতিবেশী দেশসহ বাইরের দেশের অনেক ছবির উদাহরণ দিতে পারি। তবে কোনো এক অজানা কারণে আমাদের দেশে এধরনের গল্পের ছবি হয় না।

 

 

তিনি বলেন, ডিপজল ভাইয়ের ছবি মানেই দর্শকের বাড়তি আগ্রহ। ছবিটির প্রযোজক হিসেবেও আছেন তিনি। আর পরিচালনা করছেন মনতাজুর রহমান আকবর সাহেবের মতো গুণী নির্মাতা। আমার বিপরীতে আরো দেখা মিলবে চিত্রনায়ক জয় চৌধুরীর।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD