সংবাদ শিরোনাম:

পটুয়াখালীতে ট্রলি-মোটরসাইকেলের সংঘর্ষে কলেজশিক্ষক নিহত

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:12:12 pm, Saturday, 16 January 2021
  • 16 সংবাদটি দেখা হয়েছে

পটুয়াখালী প্রতিনিধি॥ পটুয়াখালীর বাউফলে ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সৈয়দ সরোয়ার হোসেন (৩২) নামের এক কলেজ শিক্ষকের মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১১টায় উপজেলার সাব-রেজিস্ট্রি অফিসের সামনে এ ঘটনা ঘটে।

মৃত সরোয়ার সদর ইউনিয়নের আবদুল গনি সিকদারের ছেলে। সে স্যার সলিমুল্লাহ স্কুল এন্ড কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সরোয়ার হোসেন সকালে মোটরসাইকেল যোগে নিজ বাড়ি থেকে উপজেলা পরিষদের একটি সভায় যোগদানের জন্য রওনা দেন। পথিমধ্যে সাব-রেজিস্ট্রি অফিসের সামনে পৌঁছলে অপর দিক থেকে আসা একটি ট্রলির সাথে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাৎক্ষনিক তাকে উদ্ধার করে বাউফল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তাফিজুর রহমান জানান, মৃত সরোয়ার হোসেনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তদন্ত সাপেক্ষে এর কার্যকরী ব্যবস্থা নেয়া হবে। তবে ট্রলি ও তার চালককে আটক করতে পারেনি পুলিশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

পটুয়াখালীতে ট্রলি-মোটরসাইকেলের সংঘর্ষে কলেজশিক্ষক নিহত

প্রকাশের সময় : 09:12:12 pm, Saturday, 16 January 2021