সংবাদ শিরোনাম:

পাথরঘাটায় প্রার্থিতা ফিরে পেলেন ২ জন, প্রত্যাহারও করলেন দুই

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:41:55 pm, Sunday, 10 January 2021
  • 14 সংবাদটি দেখা হয়েছে

পাথরঘাটা প্রতিনিধি॥ বরগুনার পাথরঘাটা পৌরসভা নির্বাচনে প্রর্থিতা প্রত্যাহারের শেষ দিনে দুইজন কাউন্সিলর প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। অপরদিকে বরগুনা জেলা প্রশাসকের কাছে আপিল করে দুইজন প্রার্থী তাদের প্রার্থীতা ফিরে পেয়েছেন।

প্রার্থিতা ফিরে পেলেন তারা হলেন, ১ নম্বর সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আ. কাদের মিয়া ও ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর সীমা রানী সাহা।

পাথরঘাটার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, পাথরঘাটা পৌরসভা নির্বাচনে সাধারণ কাউন্সিলর পদে ৩ নম্বর ওয়ার্ডে মো. হাবিবুর রহমান ও ৮ নম্বর ওয়ার্ডে মো. শাহাদাৎ আকন নিজ নিজ প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। এ প্রত্যাহার শেষে ৮ নম্বর ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হলেন, ৩ জন ও ৩ নম্বর ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হলেন ৫ জন।

অপরদিকে বরগুনা জেলা প্রশাসকের কাছে আপিল করে প্রার্থিতা ফিরে পেলেন, ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর সীমা রানী সাহা এবং ১ নম্বর সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আ. কাদের। এতে ১ নম্বর সাধারণ ওয়ার্ডে প্রার্থী হল, ৫ জন ও ৪ ,৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর পদে প্রার্থী হল ৪ জন।

এ ব্যাপারে পাথরঘাটা পৌরসভা নির্বাচনে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও পাথরঘাটা উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আইউব আলী হাওলাদার বলেন, পাথরঘাটা পৌরসভা নির্বাচনে সাধারণ কাউন্সিলর ওয়ার্ড ও সংরক্ষিত নারী কাউন্সিলর ওয়ার্ডে দুজন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন এবং সাধারণ কাউন্সিলর পদে দুজন তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। তবে মেয়র পদে প্রতিদ্বন্দ্বী কোন প্রার্থীই তাদের প্রার্থিতা প্রত্যাহার করেননি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

পাথরঘাটায় প্রার্থিতা ফিরে পেলেন ২ জন, প্রত্যাহারও করলেন দুই

প্রকাশের সময় : 09:41:55 pm, Sunday, 10 January 2021