‘লিপ জব’ নিয়ে কাকে খোঁটা দিলেন স্বস্তিকা? Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:২১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




‘লিপ জব’ নিয়ে কাকে খোঁটা দিলেন স্বস্তিকা?

‘লিপ জব’ নিয়ে কাকে খোঁটা দিলেন স্বস্তিকা?

‘লিপ জব’ নিয়ে কাকে খোঁটা দিলেন স্বস্তিকা?




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ শরীরের কোনো অংশে স্বেচ্ছায় পরিবর্তন আনতে চাইলেই তা নিয়ে কথাবার্তা শুরু হয়ে যায়। ‘লিপ জব’ বা ‘নোজ জব’র মতো প্লাস্টিক সার্জারি করলেই ফোকাস চলে যায় তার দিকে। বলিউডের অভিনেত্রীদের মধ্যে প্রথম লিপ জব করানোর সাহস দেখিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া।

 

 

এই তালিকায় পরে যুক্ত হয় বিভিন্ন অভিনেতা-অভিনেত্রীর নাম। আনুশকা শর্মা, রবীনা ট্যান্ডন, ক্যাটরিনা কইফ, মৌনী রায়, আয়েশা টাকিয়া, কোয়েনা মিত্র, শ্রীদেবী, আমির খান, শাহরুখ খান প্রমুখ।

 

 

টালিউডের ক্ষেত্রে এ রকম কোনো তালিকা এখনো প্রকাশ্যে আসেনি। কিন্তু অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের সাম্প্রতিকতম পোস্টের পর কৌতূহল তৈরি হয়েছে মানুষের মধ্যে। হঠাৎ এমন একটি পোস্ট কেন করলেন তিনি? কাউকে খোঁটা দিতে চাইলেন?

 

 

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) নিজের টুইটারে পোস্ট করলেন তিনি, এই শহরে কি কেবল আমিই বাকি আছি যে কিনা লিপ জব করাইনি?

 

 

তার পোস্ট পড়ে এ কথা স্পষ্ট, স্বস্তিকার পরিচিত বৃত্তের মধ্যেই এক বা একাধিক জন সম্প্রতি নিজের ঠোঁটের আকার-আকৃতি পরিবর্তন করেছেন। তার কথায় এটুকু বোঝা গেলো, তিনি তা নিয়ে খুব একটা খুশি নন। কিন্তু তার না-বলা কথায় কী কী রয়েছে, তা অধরাই রয়ে গেলো।

 

 

পোস্টের কমেন্ট বক্সে তার অনুরাগীরা তাকে ‘লিপ জব’ না করারই পরামর্শ দিলেন। কেউ কেউ লিখলেন, যারা সার্জারি করান, তাদের হাসের মতো দেখতে লাগে। আপনি করবেন না।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD