সংবাদ শিরোনাম:

পাথরঘাটায় সাড়ে ৩ কোটি টাকা মূল্যের ৩টি তক্ষকসহ আটক ১

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:06:30 pm, Tuesday, 29 December 2020
  • 11 সংবাদটি দেখা হয়েছে

পাথরঘাটা প্রতিনিধি॥ বরগুনার পাথরঘাটায় সাড়ে তিন কোটি টাকা মূল্যের তিনটি বিরল প্রজাতির তক্ষকসহ মো: চুন্নু মিয়া (৫০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পাথরঘাটা স্টেশনের কোস্টগার্ড।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার চরদুয়ানী ইউনিয়নের দক্ষিণ চরদুয়ানী এলাকায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক চুন্নু মিয়া একই এলাকার আব্দুল লতিফ আকনের ছেলে।

কোস্টগার্ড পাথরঘাটা স্টেশনের লেফটেন্যান্ট মো: ফাহিম শাহরিয়ার জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বন্য প্রাণী পাচার করছে কিছু দুষ্কৃতিকারী, পরে অভিযান চালিয়ে পাথরঘাটার দক্ষিণ চরদুয়ানী এলাকা থেকে তিনটি তক্ষকসহ চুন্নু মিয়া নামের ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। তক্ষকগুলো বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। এই তক্ষকগুলোর দাম প্রায় সাড়ে তিন কোটি টাকা হতে পারে।

বন বিভাগের পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তা মো: মনিরুল হক ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, আটক তক্ষকগুলো পাথরঘাটার সংরক্ষিত বনে অবমুক্ত করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

পাথরঘাটায় সাড়ে ৩ কোটি টাকা মূল্যের ৩টি তক্ষকসহ আটক ১

প্রকাশের সময় : 10:06:30 pm, Tuesday, 29 December 2020