সংবাদ শিরোনাম:

মা-ছেলের বিরুদ্ধে মাদক মামলা, গ্রেপ্তার ১

  • Reporter Name
  • প্রকাশের সময় : 05:50:22 pm, Saturday, 19 December 2020
  • 18 সংবাদটি দেখা হয়েছে

রাঙ্গাবালী প্রতিনিধি॥ পটুয়াখালীর রাঙ্গাবালীতে গাঁজাসহ নারগিস বেগম (৪২) নামের এক নারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৮ ডিসেম্বর) রাতে উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের মনিপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক হওয়া নারী ওই গ্রামের জাফর হাওলাদারের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে ওই নারী ও তার ছেলে মাদক ব্যবসার সাথে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে রাঙ্গাবালী থানা পুলিশের একটি দল মনিপাড়া গ্রামের জাফর হাওলাদারের বাড়ি তল্লাশি চালায়। এসময় তার বসতঘর থেকে ১২ গ্রাম গাঁজা উদ্ধার করে। তখন ঘটনাস্থল থেকে তার স্ত্রী নারগিস বেগমকে আটক করা হয়।

এ ঘটনায় রাতেই আটক নারগিস বেগম ও তার ছেলে রুম্মান হাওলাদারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।

রাঙ্গাবালী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, আটককৃত নারীকে শনিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। অপর আসামি গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

মা-ছেলের বিরুদ্ধে মাদক মামলা, গ্রেপ্তার ১

প্রকাশের সময় : 05:50:22 pm, Saturday, 19 December 2020