সংবাদ শিরোনাম:

জিমে শরীরচর্চায় এতো ব্যস্ত কেন তাপসী পান্নু?

  • Reporter Name
  • প্রকাশের সময় : 02:58:14 pm, Wednesday, 16 December 2020
  • 26 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ জিমে ঘাম ঝরাতে ব্যস্ত তাপসী পান্নু। লক্ষ্য শুধুই শরীরচর্চা নয়। নিজের পরবর্তী ছবি ‘রেশমি রকেট’র প্রস্তুতির জন্য উঠেপড়ে লেগেছেন তাপসী। এই ছবিতে এক জন অ্যাথলিটের ভূমিকায় দেখা যাবে তাপসীকে।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) নিজের জিম সেশনের কয়েকটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করলেন তাপসী। সেখানে দেখা যাচ্ছে, হালকা পিচ রঙা ট্যাঙ্ক টপে শরীরচর্চায় ব্যস্ত তাপসী। তার এলোমেলো চুলগুলো একটা হালকা খোঁপায় আটকে রেখেছেন অভিনেত্রী।

ক্যাপশনে তিনি লিখেছেন, ‘জিমে ব্যাড হেয়ার ডে-গুলিকে এমনই দেখায়’। তাপসীর এই পোস্টে তার ‘মাসল’র প্রশংসা করেছেন অভিনেত্রী তিস্কা চোপড়া। এছাড়াও অনুরাগীরা অভিনেত্রীর পরিশ্রমে মুগ্ধ হয়ে তাকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন।

‘রেশমি রকেট’তে নাম ভূমিকায় দেখা যাবে তাপসীকে। এক সাধারণ মেয়ের ছোট্ট গ্রাম থেকে উঠে অ্যাথলিট হওয়ার স্বপ্নপূরণের গল্প তুলে ধরবে এই ছবি। ২০২১ সালে মুক্তি পেতে চলেছে এই ছবি। এছাড়াও ‘লুপ লাপেটা’ ছবিতে দেখা যাবে তাপসীকে। ১৯৯৮ সালে মুক্তিপ্রাপ্ত হিট জার্মান ছবি ‘রান লোলা রান’ থেকে অনুপ্রাণিত এই ছবিতে তাপসীর সঙ্গে দেখা যাবে তাহির রাজ ভাসিনকেও।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

জিমে শরীরচর্চায় এতো ব্যস্ত কেন তাপসী পান্নু?

প্রকাশের সময় : 02:58:14 pm, Wednesday, 16 December 2020