সংবাদ শিরোনাম:

আত্মহত্যা করবো না, বেঁচে থাকতে চাই: রাখি

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:57:03 pm, Sunday, 13 December 2020
  • 22 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক।। বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত এবারের বিগ বস শিরোপা জিততে চান। কারণ আর্থিকভাবে সর্বস্বান্ত হয়ে পড়েছেন তিনি। সম্প্রতি অভিনেত্রী বলেন, আমার টাকা প্রয়োজন এবং বলিউডে দ্বিতীয়বারের মতো সুযোগ খুঁজছি। আমি এই শোয়ের ট্রফি জিততে চাই। অবশ্যই আমার মনে সবসময়ই এই ইচ্ছা ছিলো কিন্তু এখন পর্যন্ত পারিনি। কিন্তু বিগ বস-১৪ জিততে চাই। বিগ বস বিজয়ীর প্রাইজমানি ৫০ লাখ।

সর্বস্বান্ত হওয়ার কারণ প্রসঙ্গে রাখি বলেন, সবার মনে প্রশ্ন জাগতে পারে হঠাৎ কীভাবে সর্বস্বান্ত হলাম। আমি সবার উদ্দেশ্যে বলতে চাই, একজন আমার সঙ্গে প্রতারণা করেছে। তার কাছ থেকে আমার সম্পদ উদ্ধার করতে পারছি না কারণ সে এখন মৃত। এখন টাকার প্রয়োজনে এই শোয়ে অংশ নেওয়ার প্রস্তাব গ্রহণ করেছি। আমি ট্রফি জিততে চাই। জানি, এতটা সহজ হবে না। আমাকে তুমুল প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। তিনি জানান, মানসিক হতাশায়ও ভুগছেন তিনি। তবে এজন্য আত্মহত্যার মতো বোকামি করবেন না।

‘আমি কখনই আত্মহত্যা করবো না। আমি কাজ করে বেঁচে থাকতে চাই। হতাশায় ভুগে অনেকেই ভুল করে। তারা আত্মহত্যা করে। কিন্তু আগেও কখনো আমি এটি করিনি এবং ভবিষ্যতেও করবো না। জীবন অনেক মূল্যবান।’

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

আত্মহত্যা করবো না, বেঁচে থাকতে চাই: রাখি

প্রকাশের সময় : 10:57:03 pm, Sunday, 13 December 2020