সংবাদ শিরোনাম:

পিরোজপুরে ব্রিজের ওপর সবজির বাজার, ভোগান্তি পথচারীদের

  • Reporter Name
  • প্রকাশের সময় : 01:56:13 pm, Friday, 11 December 2020
  • 20 সংবাদটি দেখা হয়েছে

মঠবাড়িয়া প্রতিনিধি॥ পিরোজপুরের মঠবাড়িয়ায় পৌর শহরের সদর রোড ও দক্ষিণ বন্দর সংযোগ ব্রিজকে সবজির বাজারে রূপান্তর করে চলছে রমরমা ব্যবসা। ব্রিজটি ব্যবসায়ীরা দখলে নিয়ে মাছ ও সবজি ক্রয়-বিক্রয়ের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

বাজারে নির্ধারিত মাছ ও সবজির বাজার থাকলেও ব্রিজের ওপরেই চলছে কেনাবেচার। যে কারণে ক্রেতারা প্রতিনিয়ত ভিড় জমাচ্ছেন ব্রিজের ওপরে। ফলে ব্রিজটিতে যানজট লেগেই থাকে। ব্রিজটির ওপর শুধু মাছ ও সবজির বাজার নয়, পাশাপাশি রয়েছে পোশাক ব্যবসায়ীদের রমরমা স্থায়ী বাণিজ্যও।

ব্রিজের ওপর এমন ব্যবসার কারণে মারাত্মক সমস্যায় রয়েছেন পথচারীসহ জনসাধারণ। কিছু সুবাধাবাদী লোক সরকারের জায়গা অবৈধ দখলে নিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। সরকারের চোখ ফাঁকি দিয়ে জনগণের ভোগান্তি সৃষ্টি করে আঙুল ফুলে কলাগাছ হচ্ছে একটি সিন্ডিকেট চক্র।

ব্রিজের ওপর এমন অবৈধ ব্যবসার নিন্দা জানিয়েছেন এলাকাবাসী। এলাকাবাসী জানান, একদিকে অবৈধ স্থাপনা অন্যদিকে ব্রিজের ওপর মাছ ও সবজির ব্যবসা। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারীদের। ব্রিজের পাশে কেনা-বেচা আর মাঝখানে চলে গাড়ি। অনেক সময় হাঁটার জন্য খালি জায়গা থাকে না। দ্রুত এর সমাধান হওয়া উচিত।

ব্যবসায়ী জাহাঙ্গীর আল মামুন জানান, পৌরসভায় নির্ধারিত মাছ ও সবজির বাজার আছে।তারপরও ব্রিজের উপর বাজার বসলে পৌর কর্তৃপক্ষকে ব্যবস্থা নেয়া উচিত।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

পিরোজপুরে ব্রিজের ওপর সবজির বাজার, ভোগান্তি পথচারীদের

প্রকাশের সময় : 01:56:13 pm, Friday, 11 December 2020