মেহেন্দিগঞ্জের দুই ইউপি নির্বাচন স্থগিত Latest Update News of Bangladesh

রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০২:৫২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
বরিশালে কমিটি গঠন নিয়ে রাজপথে নামলেন ছাত্রদল নেতাকর্মীরা বানারীপাড়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, ঘাতক স্বামী গ্রেপ্তার প্রশাসক শিরিনের আশ্বাসে ক্লাসে ফিরল বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বরিশালসহ পাঁচ বিভাগে ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার পূর্বাভাস দেশের স্বর্ণবাজারে বড় ধরনের মূল্যপতন, ক্রেতাদের স্বস্তি যুদ্ধবিরতি প্রশ্নবিদ্ধ, লেবানন ঘিরে নতুন সংঘাতের আশঙ্কা দশ মিনিটে শতাধিক লক্ষ্যবস্তুতে ইসরায়েলের আঘাত, নিহত ২৫৪ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা বহাল, বিরোধী নেতার আবেদনে যা বললেন স্পিকার শিক্ষায় প্রযুক্তি বিপ্লব আনতে সরকারের নতুন উদ্যোগ ঝালকাঠিতে স্কুল ফিডিংয়ে পচা কলা, অভিভাবকদের তীব্র ক্ষোভ




মেহেন্দিগঞ্জের দুই ইউপি নির্বাচন স্থগিত

মেহেন্দিগঞ্জের দুই ইউপি নির্বাচন স্থগিত

মেহেন্দিগঞ্জের দুই ইউপি নির্বাচন স্থগিত




মেহেন্দিগঞ্জ প্রতিনিধি॥ নির্বাচনের চার দিন পূর্বে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার নবগঠিত উত্তর ও দক্ষিণ উলানিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন স্থগিত করা হয়েছে।

 

 

রোববার বিকেলে নির্বাচন কমিশন এক নির্বাহী আদেশে এই স্থগিতের নির্দেশ দেয়া হয়।

 

 

নির্বাচন কমিশনের উপ-সচিব (নির্বাচন পরিচালনা- ২) আতিয়ার রহমান স্বাক্ষরিত আদেশে উল্লেখ করা হয়েছে, উলানিয়া ইউনিয়ন বিভক্ত করে উত্তর ও দক্ষিণ উলানিয়া নামক দু’টি পৃথক ইউনিয়ন গঠন করা নিয়ে উচ্চদালতে রিট চলমান। ওই রিট নিস্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন।

 

 

নির্বাচন স্থগিতের চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা পিযুস কান্তি দে বলেন, রাত সাড়ে ৭টার দিকে নির্বাচন কমিশনের চিঠি পেয়েছি। প্রধান নির্বাচন কমিশনার তার নির্বাহী আদেশে নির্বাচন স্থগিত করেছেন বলে চিঠিতে উল্লেখ রয়েছে।

 

 

সম্প্রতি উলানিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লালু সিকদারের ইউনিয়ন পরিষদ বিভক্তিকরণ বিষয়ে রিট করেন। ওই রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়।

 

 

প্রসঙ্গত, আগামী ১০ ডিসেম্বর এ দু’টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের নির্ধারিত তারিখ ছিল। এ লক্ষ্যে চেয়ারম্যান এবং মেম্বর প্রার্থীরাও সেভাবে তাদের প্রচার-প্রচারণা চালিয়ে আসছিলেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD