কারণে-অকারণে বিবস্ত্র হওয়া পুনম সর্বদাই ‘বিতর্কের রানি’ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




কারণে-অকারণে বিবস্ত্র হওয়া পুনম সর্বদাই ‘বিতর্কের রানি’

কারণে-অকারণে বিবস্ত্র হওয়া পুনম সর্বদাই ‘বিতর্কের রানি’

কারণে-অকারণে বিবস্ত্র হওয়া পুনম সর্বদাই ‘বিতর্কের রানি’




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ মডেলিং দিয়ে শুরু কেরিয়ার। কিন্তু কাজের থেকে অনেক বেশি আলোচিত হয়েছে বিতর্কের জেরে। তিনি পুনম পাণ্ডে। ১৯৯১ সালের ১১ মার্চ পুনমের জন্ম কানপুরে। একটি নামী পত্রিকা আয়োজিত ফ্যাশন শো’র সেরা ৯ জন প্রতিযোগীর মধ্যে তিনি নির্বাচিত হন। তার পরেই প্রচারের আলোয় আসতে সময় লাগেনি।

 

 

২০১৩ সালে ‘নশা’ ছবিতে অভিনয় করেন পুনম। ছবিতে তিনি অনিতা শর্মা নামের এক শিক্ষিকা। একজন ছাত্রের সঙ্গে তার যৌন সম্পর্কই ছবির মূল বিষয়। ‘নশা’ ছবির পোস্টার ঘিরে তীব্র হয়েছিল বিতর্ক। পোস্টারে পুনমের শরীর আবৃত করে ছিল মাত্র দু’টি প্ল্যাকার্ড। মুম্বাই জুড়ে এই পোস্টার ঘিরে বিক্ষোভ চরমে উঠেছিল।

 

 

বছর সাতেকের কেরিয়ারে হিন্দির পাশাপাশি কন্নড়, ভোজপুরী এবং তেলুগু ছবিতেও অভিনয় করেছেন তিনি। ‘লাভ ইজ পয়জন’, ‘মালিনী অ্যান্ড কো’, ‘আ গ্যয়া হিরো’, ‘দ্য জার্নি অব কর্ম’সহ বেশ কিছু ছবি পুনমের কেরিয়ারে উল্লেখযোগ্য।

 

 

চিরদিনই পুনম রয়ে গিয়েছেন যৌন আবেদনময়ী নায়িকা হিসেবে। অন্য কোনো চরিত্রের জন্য তার কথা কেউ কোনোদিন ভাবেননি। ২০১১ সালে পুনম বিতর্কের কেন্দ্রে চলে আসেন ক্রিকেটের সঙ্গে জড়িয়ে এক কারণে। তিনি বলেন, ভারত বিশ্বকাপ ক্রিকেটে জয়ী হলে তিনি প্রকাশ্যে নগ্ন হবেন।

 

 

সংবাদমাধ্যমে তার বক্তব্য প্রকাশিত হতেই তার বিরুদ্ধে জনরোষ জমতে থাকে। শেষ অবধি অবশ্য ভারত জয়ী হওয়ার পরে পুনম প্রকাশ্যে বিবস্ত্র হননি। পরের বছর আইপিএল’র পঞ্চম মৌসুমে কলকাতার চ্যাম্পিয়ন হওয়ার পরে সত্যিই বিবস্ত্র হন পুনম।

 

 

বছর তিনেক আগে নিজের অ্যাপ লঞ্চ করেছিলেন পুনম। নাম, ‘দ্য পুনম পাণ্ডে অ্যাপ’। কিন্তু লঞ্চ করার কিছুক্ষণের মধ্যে সেই অ্যাপ ব্যান করে দেয় গুগল। অভিযোগ ছিল, আপত্তিকর বিষয় থাকার। তবে গুগল প্লে স্টোর নিষিদ্ধ করলেও পুনম নিজের প্রোফাইলে অ্যাপটি রেখেছেন। তার দাবি ছিল, লঞ্চ করার মাত্র ১৫ মিনিটের মধ্যে ১৫ হাজার বার ডাউনলোড করা হয়েছিল অ্যাপটি।

 

 

‘বিতর্কের রানি’ পুনম শিরোনামে থাকতে ভালোবাসেন। চলতি বছরই শেট্টির স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনেন তিনি। তার অভিযোগ, চুক্তির মেয়াদ পেরিয়ে যাবার পরেও অবৈধভাবে পুনমের অ্যাপের কনটেন্ট ব্যবহার করছিল রাজ কুন্দ্রার সংস্থা।

 

 

ব্যবসায়ী রাজ এবং তার সংস্থার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন পুনম। তাদের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে রাজ কুন্দ্রার সংস্থা। দুই বছর লিভ-ইন সম্পর্কে থাকার পর এ বছর ১ সেপ্টেম্বর আলোকচিত্রী স্যাম বম্বেকে বিয়ে করেন পুনম। কিন্তু প্রেমের সুর কাটল গোয়ায় মধুচন্দ্রিমায় গিয়েই।

 

 

দক্ষিণ গোয়ার ক্যানাকোনা থানায় স্বামী স্যাম বম্বের বিরুদ্ধে শ্লীলতাহানি এবং শারীরিক নির্যাতনের অভিযোগ দায়ের করেন পুনম। তার অভিযোগের জেরে গ্রেপ্তারও করা হয় স্যামকে। এর এক সপ্তাহ পরই রাতারাতি ভোলবদল পুনমের। সব অভিযোগ ভুলে তিনি স্যামের পাশে দাঁড়ান। দু’জনেই জানান, তারা সব রকম ভুল বোঝাবুঝি মিটিয়ে নিয়েছেন।

 

 

বিতর্ক কিন্তু পিছু ছাড়ল না। এবার পুনম এবং স্যাম দু’জনেই গোয়া পুলিশের হাতে গ্রেপ্তার হলেন। অভিযোগ ছিল, দক্ষিণ গোয়ার ক্যানাকোনায় চাপোলি বাঁধের উপরে তারা অশ্লীল ভিডিও শ্যুট করছিলেন। গোয়ার কালাঙ্গুটে এলাকার একটি পাঁচতারা হোটেল থেকে গ্রেপ্তার করা হয় পুনম ও স্যামকে। হোটেল ছেড়ে রওনা দেওয়ার মুখেই তারা গ্রেপ্তার হন।

 

 

তবে এই মামলায় দু’জনেই ২০ হাজার টাকা করে বন্ডের বিনিময়ে শর্তাধীন জামিন পেয়েছেন। আপাতত আদালতের অনুমতি ছাড়া গোয়া ছাড়তে পারবেন না এই দম্পতি। আগামি ৬ দিন তাদের হাজিরা দিতে হবে স্থানীয় থানায়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD