‘ব্ল্যাক লাইট’ নামে সিনেমা, ঘুরতে গিয়ে কিডন্যাপ চিত্রনায়িকা আইরিন Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




‘ব্ল্যাক লাইট’ নামে সিনেমা, ঘুরতে গিয়ে কিডন্যাপ চিত্রনায়িকা আইরিন

‘ব্ল্যাক লাইট’ নামে সিনেমা, ঘুরতে গিয়ে কিডন্যাপ চিত্রনায়িকা আইরিন

‘ব্ল্যাক লাইট’ নামে সিনেমা, ঘুরতে গিয়ে কিডন্যাপ চিত্রনায়িকা আইরিন




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ঢাকাই চলচ্চিত্রে নিয়মিত দেখা যায় না চিত্রনায়িকা আইরিন সুলতানাকে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে বেশ সরব দেখা যায়। কখনো টপলেস, কখনো বা বিকিনি পরে নানা ভঙ্গিমায় ফটোশুট করেন তিনি। সেসব ছবি পোস্ট করে মাঝে মধ্যেই আলোচনায় আসেন তিনি। এনিয়ে অসংখ্য বার এমন সাহসিকতার পরিচয় দিয়েছেন আইরিন।

 

 

করোনার সময় নিজের বাসাতেই ছিলেন আইরিন। তার হাতে থাকা সিনেমার কাজ শুরু হয়নি। অনেকেই শুটিং শুরু করলেও আইরিনের ছবিগুলোর শুটিং কবে শুরু হবে তা নিশ্চিত করে কিছুই বলেননি সে সময়। তবে এবার জানা গেলো সিনেমা করতে হিয়ে কিডন্যাপ হলেন এই অভিনেত্রী!

 

 

তবে তার এই কিডন্যাপ হওয়াটা বাস্তব জীবনে নয়। ‘ব্ল্যাক লাইট’ নামে একটি সিনেমার গল্পে এমন চরিত্রে দেখা যাবে তাকে। সিনেমাটি নির্মাণ করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক রিয়াজুল রিজু।

 

 

সিনেটি ব্যাপারে দেশিয় গণমাধ্যমকে আইরিন বলেন, ‘ব্ল্যাক লাইট’ সিনেমার গল্প শুনে আমি মুগ্ধ হয়েছি। গল্পে আমি বাবা-মায়ের আদরের মেয়ে। যে কারণে কখনো একা কোথাও ঘুরতে যেতে দেন না। অনেক বুঝিয়ে বন্ধুদের সঙ্গে কক্সবাজারে ঘুরতে যাই। সেখানে গিয়ে কিডন্যাপ হই। এরপর তৈরি হয় নানা জটিলতা।

 

 

গত ২৪-৩০ অক্টোবর পর্যন্ত কক্সবাজারের বিভিন্ন স্থানে সিনেমাটির দৃশ্যধারণের কাজ হয়েছে।

 

 

আইরিন অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘পদ্মার ভালোবাসা’। কলকাতা ও বাংলাদেশে মুক্তি পায় এটি। হারুন-উজ-জামান পরিচালিত এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন চিত্রনায়ক সুমিত সেন।

 

 

২০০৮ সালের ‘প্যান্টেন ইউ গট দ্য লুক’ প্রতিযোগিতায় ‘সেরা হাসি’ পুরস্কার অর্জনের মধ্য দিয়ে শোবিজে প্রবেশ করেন আইরিন। তার অভিনীত প্রথম সিনেমার নাম ‘ভালোবাসা জিন্দাবাদ’। এছাড়া অভিনয় করেছেন ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’, ‘সেই তুমি’, ‘টাইম মেশিন’, ‘পদ্মার প্রেম’ সিনেমায়।

 

 

অন্যদিকে টিভি নাটকেও অভিনয় করেছেন। আশুতোষ সুজন পরিচালিত ‘ম্যানপাওয়ার’ তার অভিনীত প্রথম প্রচারিত নাটক। এছাড়া অভিনয় করেছেন ‘পৌষ ফাগুনের পালা’, ‘তবুও সংশয়’ ও ‘জলছবি ‘ নাটকে। এছাড়া দেশে এবং বিদেশে বহু র‍্যাম্প মডেলিংয়ে অংশ নেয়া আইরিন টিভি বিজ্ঞাপনেও কাজ করেছেন। ‘রবি’র তোমাকে দিয়ে কিছু হবে না’, ‘প্রাণ ডাল’, ‘জেনোসিস রিয়েল এস্টেট’, ‘আখতার ফার্নিচার’ এর মধ্যে অন্যতম।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD