দ্বৈত ভোটার হওয়ার অপরাধে চারজনের বিরুদ্ধে ইসি’র মামলা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




দ্বৈত ভোটার হওয়ার অপরাধে চারজনের বিরুদ্ধে ইসি’র মামলা

দ্বৈত ভোটার হওয়ার অপরাধে চারজনের বিরুদ্ধে ইসি’র মামলা

দ্বৈত ভোটার হওয়ার অপরাধে চারজনের বিরুদ্ধে ইসি’র মামলা




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ আইনের তোয়াক্কা না করে দ্বৈত ভোটার হওয়ার অপরাধে রাঙ্গামাটিতে চারজনের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করেছে নির্বাচন কমিশন। বুধবার (২৮ অক্টোবর) সকালে রাঙ্গামাটি সদর উপজেলার নির্বাচন কর্মকর্তা জাহিদুল ইসলাম নির্বাচন কমিশনের পক্ষে বাদী হয়ে মামলা দায়ের করেন।

 

 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, অভিযুক্তরা হলেন রাঙ্গামাটি সদর উপজেলার পৌর এলাকার পুলিশ হাসপাতাল এলাকার মো. সাইফুল ইসলাম, রিজার্ভবাজার এলাকার আবুল হোসেন, কলেজ গেইট আমানতবাগ এলাকার মো. মানুন রশিদ ও সদর উজেলার জীবতলী ইউনিয়নের ধুল্যাছড়ি গ্রামের কিরণ চাকমা। তারা চারজনই ২০০৮ সালে প্রথমবার ভোটার হন। পরবর্তীতে অসৎ উদ্দেশ্যে প্রতারণার আশ্রয় নিয়ে দ্বিতীয় দফায় ভোটার হন, যা ভোটার তালিকা আইন ২০০৯ এর ১৮ ধারার পরিপন্থী এবং দ-বিধি ১৮৬০ এর ৪২০ ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

 

 

এ বিষয়ে রাঙ্গামাটি সদর উপজেলার নির্বাচন কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, কমিশনের নির্দেশনা মোতাবেক দ্বৈত ভোটারদের বিরুদ্ধে সারাদেশে ফৌজদারি মামলা দায়ের করা হচ্ছে। পর্যায়ক্রমে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

 

 

মামলার সত্যতা নিশ্চিত করে রাঙ্গামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, উপজেলা নির্বাচন কর্মকর্তার লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত করে দ্বৈত ভোটারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া নেয়া হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD