তানজিল জামান জয়,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। মা ইলিশ মজুদ করার দায়ে এবং কলাপাড়া-কুয়াকাটা সড়কে অবৈধ যানবাহনের মালিককে ১৪ হাজার একশ টাকা অর্থ দন্ডে দন্ডিত করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার সকালে পৌরশহরের বিভিন্ন মাছের আড়তে এবং পৌর শহরের চৌরাস্তায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু। অর্থ দন্ডে দন্ডিতরা হচ্ছেন মৎস্য ব্যবসায়ী মো. মনিরুল ইসলাম, শাহ আলম, জাহিদুল, সাগর, মো. মনির হোসেন।
Reporter Name 















