নির্বাচনে কোন সন্ত্রাসী গোষ্ঠীই প্রভাব ফেলতে পারবে না : ইসি শাহাদত Latest Update News of Bangladesh

বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০১:০৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
যাচাই শুরু হচ্ছে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান: বরিশালে শিক্ষামন্ত্রী পাবলিক পরীক্ষায় অনিয়ম বন্ধে আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার: শিক্ষামন্ত্রী হজযাত্রা শুরু আগামী ১৮ এপ্রিল, সংসদে ঘোষণা ধর্মমন্ত্রীর চিকিৎসাধীন ইরানের নতুন সর্বোচ্চ নেতা, যুদ্ধের নির্দেশনা দিচ্ছেন কে? ভোলায় বিবি সাওদা গ্রেপ্তার: পুলিশি ব্যাখ্যা ও রাজনৈতিক বিতর্ক ইরান ইস্যুতে ট্রাম্পের কড়া বার্তা, কঠোর হামলার ইঙ্গিত হিজলায় জাটকা রক্ষায় কঠোর অভিযান, ১৯ জেলে আটক সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী ডিবি হেফাজতে বরিশালে ভয়াবহ লোডশেডিং, বিপর্যস্ত শিল্প ও জনজীবন কাউনিয়ার ভাগাড় সরিয়ে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার পথে বরিশাল




নির্বাচনে কোন সন্ত্রাসী গোষ্ঠীই প্রভাব ফেলতে পারবে না : ইসি শাহাদত

নির্বাচনে কোন সন্ত্রাসী গোষ্ঠীই প্রভাব ফেলতে পারবে না : ইসি শাহাদত

নির্বাচনে কোন সন্ত্রাসী গোষ্ঠীই প্রভাব ফেলতে পারবে না : ইসি শাহাদত




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ নির্বাচনে কোন সন্ত্রাসী গোষ্ঠীই প্রভাব ফেলতে পারবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার শাহাদত হোসেন। তিনি বলেছেন, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণ নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনীকে কড়া নজরদারীর নির্দেশ দেয়া হয়েছে।

 

 

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের উপনির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি। আলাদা আলাদা মত বিনিময় সভায় প্রথমে প্রশাসনের কর্মকর্তা ও পরে প্রার্থীদের সাথে সভা করেন ইসি।

 

 

তিনি বলেন, করোনা মহামারী চলছে, তাই সতর্ক রয়েছে কমিশন। সামাজিক দূরত্ব মেনে ভোট গ্রহণের ব্যবস্থা নেয়া হচ্ছে। এছাড়া আসনটিতে এই প্রথম ইভিএম ব্যবহার হচ্ছে। তাই ভোটারদের অসুবিধা দূর করতে কাজ চলছে। নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণ দেয়া হয়েছে। ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়াতে বেশ কিছু পদক্ষেপের কথাও জানান ইসি।

 

 

নির্বাচন কমিশনার বলেছেন, সুষ্ঠু ও স্বচ্ছ ভোট গ্রহণের স্বার্থে নির্বাচন কমিশন যা যা করা দরকার সবই করবে। কেউ নির্বাচন প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করলে একবিন্দু ছাড় দেওয়া হবে না।

 

 

শাহাদত হোসেন বলেন, ‘ইভিএমের মাধ্যমে স্বচ্ছতার মাধ্যমে ভোট গ্রহণ শেষে স্বল্প সময়ের মধ্যেই ফল ঘোষণা করা সম্ভব। এখানে জাল ভোট দেওয়ার সুযোগ নেই। ভবিষ্যতে জাতীয় সংসদ ও স্থানীয় সরকারের সব নির্বাচন ইভিএমের ব্যবহারের চিন্তাভাবনা করা হচ্ছে।’

 

 

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রাণীনগর ও আত্রাই সন্ত্রাস প্রবণ এলাকা বিবেচনায় ভোটের দিন কিংবা তার আগে যাতে কোন ধরণের সন্ত্রাসী কর্মকাণ্ড না ঘটে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। ভোটারদের নিরাপত্তার স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনী যাবতীয় ব্যবস্থা গ্রহণ করবে।

 

 

এর আগে আইনশৃঙ্খলা বিষয়ক সভা ও প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় কবিতা খানম ভোট গ্রহণে যুক্ত ব্যক্তিদের সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সাহসিকতার সঙ্গে ভূমিকা পালনের নির্দেশ দেন।

 

 

জেলা প্রশাসক হারুন-অর-রশীদের সভাপতিত্বে আইনশৃঙ্খলা বিষয়ক সভা ও মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- রাজশাহী বিভাগীয় কমিশনার (রাজস্ব) আব্দুল মান্নান, অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, যুগ্ম সচিব ফরহাদ হোসেন, নওগাঁর পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার রায়, নওগাঁ-৬ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আনোয়ার হোসেন, বিএনপির প্রার্থী শেখ রেজাউল ইসলাম ও ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী খন্দকার ইন্তেখাব আলম প্রমুখ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD