সংবাদ শিরোনাম:

ভোলায় ব্যবসায়ীকে হত্যাচেষ্টার অভিযোগে কিশোর গ্যাংয়ের দুই সদস্য আটক

  • Reporter Name
  • প্রকাশের সময় : 06:34:17 pm, Friday, 25 September 2020
  • 15 সংবাদটি দেখা হয়েছে

মনপুরা (ভোলা) প্রতিনিধি॥ ভোলার মনপুরা উপজেলায় মধ্যরাতে মুদি ব্যবসায়ী হত্যাচেষ্টার অভিযোগে কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে আটক করা হয়েছে। হামলার শিকার মুদি ব্যবসায়ীর নাম মো. নুরনবী অরুণ।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টায় হরিবাড়িসংলগ্ন পাকা সড়কের ওপর এ ঘটনা ঘটে।

আটকরা হলেন– বরিশালের বাকেরগঞ্জ জেলার কৃষ্ণকাঠি গ্রামের বাসিন্দা বাদল মৃধার ছেলে হৃদয় (১৮) ও নরসিংদী জেলার বাসিন্দা রাজু মিয়ার ছেলে এসাহাক (১৮)। বর্তমানে তারা ঢাকার হেমায়েতপুর বসবাস করেন। তবে ঘটনার সঙ্গে জড়িত পলাতক দুই সদস্য শুভ ও ফরহাদকে গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

মুদি ব্যবসায়ী নুরনবী অরুণ জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার সময় তুলাতলী বাজার থেকে হোণ্ডাযোগে বাড়ি ফেরার পথে হরিবাড়ির সামনে রাস্তার দুই পাশে দড়ি টানিয়ে গতিরোধ করে ছিনতাইসহ হত্যার চেষ্টা করা হয়।

এ সময় চিৎকার দিলে রাস্তার পাশে থাকা স্থানীয়রা ছুটে এলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে পালিয়ে যাওয়ার সময় এক সদস্য পুকুরে পড়ে গেলে ওই ছিনতাইকারী সদস্যকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটক কিশোর গ্যাংয়ের সদস্য হৃদয় বলেন, স্থানীয় শুভর সহযোগিতায় ঢাকা থেকে চার দিন আগে আমরা তিনজন মনপুরায় আসি। গত তিন দিন ধরে ওই ব্যবসায়ীর গতিবিধি পর্যবেক্ষণ করি। পরে বৃহস্পতিবার রাতে পরিকল্পনা করে আমরা চারজন টাকার ব্যাগ ছিনতাইয়ের জন্য চেষ্টা করি।

এ ব্যাপারে মনপুরা থানার ওসি মো. সাখাওয়াত হোসেন বলেন, আটককৃত কিশোর গ্যাংয়ের এক সদস্য হৃদয়ের তথ্যমতে অপর সদস্য এসাহাককে অভিযান চালিয়ে আটক করা হয়।

তবে ঘটনার সঙ্গে জড়িত অপর সদস্য শুভ ও ফরহাদ পলাতক রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ভোলায় ব্যবসায়ীকে হত্যাচেষ্টার অভিযোগে কিশোর গ্যাংয়ের দুই সদস্য আটক

প্রকাশের সময় : 06:34:17 pm, Friday, 25 September 2020