খালেদা জিয়ার আরও চার মামলার স্থগিতাদেশ বহাল Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




খালেদা জিয়ার আরও চার মামলার স্থগিতাদেশ বহাল

খালেদা জিয়ার আরও চার মামলার স্থগিতাদেশ বহাল

খালেদা জিয়ার আরও চার মামলার স্থগিতাদেশ বহাল




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার নাশকতার তিন ও মানহানির এক মামলার কার্যক্রমের স্থগিতাদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। রোববার (২০ সেপ্টেম্বর) বিচারপতি ইমান আলীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।

 

 

মামলাগুলো সচল করতে চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়। একই সঙ্গে অগ্রাধিকার ভিত্তিতে হাইকোর্টকে রুল শুনানি করতে বলা হয়েছে। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মমতাজ উদ্দিন ফকির। আর খালেদা জিয়ার পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

 

 

এই চার মামলার মধ্যে রাজধানীর দারুস সালাম থানায় নাশকতার তিনটি ও মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিরূপ মন্তব্যে মানহানির একটি মামলা রয়েছে। এ নিয়ে বিএনপি নেত্রীর ১১ মামলার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ বহাল রাখলেন আাপিল বিভাগ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD