সংবাদ শিরোনাম:

দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করায় ভোলায় ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 01:10:05 am, Saturday, 19 September 2020
  • 14 সংবাদটি দেখা হয়েছে

ভোলা প্রতিনিধি॥ দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করায় ভোলার দৌলতখান উপজেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে দৌলতখান বাজারে এই অভিযান পরিচালনা করেন ভোলা জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান।

এ সময় ভোলা ক্যাম্পের র‌্যাব-৮ এর কোম্পানি কমান্ডার মো. আবুল কালাম আজাদসহ র‌্যাবের একটি টিম উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে ভোলা জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান জানান, অভিযানকালে মূল্য তালিকা প্রদর্শন না করায় ‘জুয়েল স্টোরকে’ ২ হাজার, ‘রাসেল এন্টারপ্রাইজকে’ ২ হাজার, ‘আলী ট্রেডার্সকে’ ২ হাজার, ‘তাকিব স্টোরকে’ ৩ হাজার ও ‘রাজিব স্টোরকে’ ২ হাজার টাকা জরিমানা করা হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করায় ভোলায় ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশের সময় : 01:10:05 am, Saturday, 19 September 2020