রিফাত হত্যা: আসামির রায় ৩০ সেপ্টেম্বর Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




রিফাত হত্যা: আসামির রায় ৩০ সেপ্টেম্বর

রিফাত হত্যা: আসামির রায় ৩০ সেপ্টেম্বর

রিফাত হত্যা: আসামির রায় ৩০ সেপ্টেম্বর




বরগুনা প্রতিনিধি॥ রগুনার বহুল আলোচিত শাহনেওয়াজ রিফাত শরীফ হত্যা মামলার প্রাপ্তবয়স্ক ১০ আসামির রায় দেয়া হবে ৩০ সেপ্টেম্বর। বুধবার রায়ের কথা ঘোষণা করেছে আদালত।

 

 

গতকাল বুধবার আসামিপক্ষের যুক্তিতর্ক শেষে বুধবার যুক্তি খণ্ডন করেছে রাষ্ট্রপক্ষ। সকাল ১১টায় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মাদ আসাদুজ্জামান মিয়ার আদালতে যুক্তিখণ্ডন শুরু হয়। যুক্তিখণ্ডন শেষে মামলার রায়ের দিন ধার্য করেন আগামী ৩০ সেপ্টেম্বর। সাক্ষীদের হুমকি দেয়ার অভিযোগে মিন্নির জামিন বাতিলের আবেদনের শুনানি শেষে আদালত মিন্নিকে রায়ের আগ মুহূর্ত পর্যন্ত তার আইনজীবীর জিম্মায় দিয়েছেন।

 

 

রাষ্ট্রপক্ষের আইনজীবী মজিবুল হক কিসলু জানান, প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিরুদ্ধে মামলার তদন্ত কর্মকর্তাসহ ৭৬ জন সাক্ষীর প্রত্যেকেই সাক্ষ্য দিয়েছেন আদালতে। এরপর ২৬ আগষ্ট থেকে শুরু হয় যুক্তিতর্ক। রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শেষে আসামিপক্ষের আইনজীবীরা তাদের যুক্তি তুলে ধরেন আদালতে। আজ আসামিপক্ষের আইনজীবীদের যুক্তি খণ্ডন করেন রাষ্ট্রপক্ষ। এরপরই মামলার রায়ের দিন ধার্য করেন বিচারক।
এদিকে সাক্ষীদের হুমকি দেয়ার অভিযোগে গত ৮ জানুয়ারি মিন্নির জামিন বাতিলের আবেদন করেন রাষ্ট্রপক্ষ। দফায় দফায় সময় চায় মিন্নির আইনজীবী। আদালত সময় বাড়ানোর আবেদন মঞ্জুর করায় পিছিয়ে যায় জামিন বাতিলের আবেদনের শুনানি। গতকাল মিন্নির জামিন বাতিলের আবেদনের শুনানি শেষে আদালত মিন্নিকে তার আইনজীবীর জিম্মায় দিয়েছেন।

 

 

গত বছরের ২৬ জুন সন্ত্রাসী নয়ন-রিফাত বন্ড বাহিনী বরগুনা সরকারি কলেজ গেটে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে রিফাত শরীফকে। এরপর রিফাতের স্ত্রী মিন্নিসহ ২৪ জনকে আসামি করে পৃথক দুটি চার্জশিট দেয় পুলিশ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD