সংবাদ শিরোনাম:

বরিশালের আগৈলঝাড়ায় সিলিন্ডার বিস্ফোরণে গ্যারেজ মিস্ত্রী দগ্ধ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 02:33:58 am, Wednesday, 9 September 2020
  • 14 সংবাদটি দেখা হয়েছে

আগৈলঝাড়া প্রতিনিধি॥ বরিশালের আগৈলঝাড়া উপজেলার ত্রিমুখী বাজারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রশান্ত হালদার নামে এক গ্যারেজ মিস্ত্রী দগ্ধ হয়েছেন।

মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় আহত প্রশান্তকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।

উপজেলা হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন জানান, রোগী ভর্তি করে পর্যবেক্ষণে রাখা হয়েছে। পরিস্থিতি দেখে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

চিকিৎসাধীন প্রশান্ত হালদার বলেন, ত্রিমুখি বাজারে নিজের গ্যারেজে সাইকেল-রিকশার মেরামতের কাজ করেন। এক ভ্যানচালক তার ভাঙ্গা ভ্যান ঝালাই করতে গ্যারেজে আসেন। গ্যাস ঝালাই দিতে গেলে হঠাৎ সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে আমার মুখমন্ডল, দুই হাত ঝলসে যায়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরিশালের আগৈলঝাড়ায় সিলিন্ডার বিস্ফোরণে গ্যারেজ মিস্ত্রী দগ্ধ

প্রকাশের সময় : 02:33:58 am, Wednesday, 9 September 2020