মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
আগৈলঝাড়া প্রতিনিধি॥ বরিশালের আগৈলঝাড়া উপজেলার ত্রিমুখী বাজারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রশান্ত হালদার নামে এক গ্যারেজ মিস্ত্রী দগ্ধ হয়েছেন।
মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় আহত প্রশান্তকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।
উপজেলা হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন জানান, রোগী ভর্তি করে পর্যবেক্ষণে রাখা হয়েছে। পরিস্থিতি দেখে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
চিকিৎসাধীন প্রশান্ত হালদার বলেন, ত্রিমুখি বাজারে নিজের গ্যারেজে সাইকেল-রিকশার মেরামতের কাজ করেন। এক ভ্যানচালক তার ভাঙ্গা ভ্যান ঝালাই করতে গ্যারেজে আসেন। গ্যাস ঝালাই দিতে গেলে হঠাৎ সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে আমার মুখমন্ডল, দুই হাত ঝলসে যায়।
Leave a Reply