সংবাদ শিরোনাম:

ভীষণ দুশ্চিন্তায় আছেন পূজা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 01:45:07 am, Wednesday, 9 September 2020
  • 20 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ নতুন কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার দুশ্চিন্তা নেই পূজা চেরির সামনে। তবে সম্প্রতি এইচএসসি পরীক্ষা নিয়ে ভীষণ দুশ্চিন্তায় আছেন এই নায়িকা। হঠাৎ যদি পরীক্ষার খবর আসে!

সিদ্ধেশ্বরী কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী পূজা লকডাউনে পরীক্ষা কীভাবে হবে তা নিয়েও রয়েছেন দুশ্চিন্তায়।

পূজা বলেন, এখনই যদি চূড়ান্ত পরীক্ষা দিতে বলা হয় তবে বিপদেই পড়বেন তিনি। কারণ আসছে অক্টোবর থেকেই তার ‘হৃদিতা’ নামের ছবির শুটিং শুরু হবে।

এই নায়িকা আরো জানান, খাবারদাবারের বিষয়ে তার বিশেষ কোন পছন্দ নেই। তবে ওজন বেড়ে যাওয়ার ব্যাপারে পূজার দারুণ ভয় রয়েছে। তিনি বলেন, আমি খেতে খুব পছন্দ করি না। ভারী খাবার তো একদমই না। প্রায় ৬ মাসের মতো ভাত খাচ্ছি না। কেবল চিকেন আর ভেজিটেবল। ফাস্ট ফুড, হেভি ফুড খেয়ে ব্যায়াম করে লাভ কী?

তবে এগুলো তো নৈমিত্তিক খাবার। এমন কোন খাবার আছে যা এই নায়িকাকে আকর্ষণ করে? উত্তরে পূজা জানান, ফুচকা আর আইসক্রিম ছাড়া আর কোন খাবারই তাকে আকর্ষণ করে না।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ভীষণ দুশ্চিন্তায় আছেন পূজা

প্রকাশের সময় : 01:45:07 am, Wednesday, 9 September 2020