সংবাদ শিরোনাম:

পটুয়াখালীর গলাচিপায় র‌্যাব’র অভিযান, দুই মানবপাচারকারী গ্রেফতার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 02:03:08 am, Monday, 7 September 2020
  • 13 সংবাদটি দেখা হয়েছে

গলাচিপা প্রতিনিধি॥ পটুয়াখালীর গলাচিপায় র‌্যাব-৮ অভিযান চালিয়ে দুই মানবপাচারকারীকে গ্রেফতার করেছে। শনিবার রাতে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কল্যাণকলস ও কলাগাছিয়া গ্রাম থেকে তাদেরকে গ্রেফতারর করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্দীর্ঘদিন যাবৎ একটি মানব পাচারকারী চক্র মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মোটা অংকের বেতনের চাকুরীর প্রলোভন দেখিয়ে মানব পাচার করে আসছে। তাদের শিকার মূলত মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের উঠতি বয়সের বেকার যুবকরা। চক্রটি বাংলাদেশ থেকে যুবকদের মধ্যপ্রাচ্যে পাচার করে থাকে।

এরপর র‌্যাব-৮ এর একটি চৌকস আভিযানিক দল শনিবার রাত আনুমানিক সাড়ে ৯টায় উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কল্যাণ কলস এলাকা থেকে মরহুম জব্বার হাওলাদারের ছেলে মো: ইনছান উদ্দিন (৭২) ও কলাগাছিয়া গ্রামের মিরাজ খানের ছেলে মো: ইলিয়াছ খানকে (৩০) গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মানবপাচারকারী চক্রের সদস্য বলে স্বীকার করেন। তারা প্রলোভন দেখিয়ে বিভিন্ন লোকের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে ভুয়া ভিসায় লোকজনকে মধ্যপ্রাচ্যে পাচার করেন। পরবর্তীতে কেউ কেউ সে দেশের আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আটক হয় আবার কেউ পালিয়ে দেশে আসতে সক্ষম হন।

এভাবে প্রতারণা করে তারা লোকজনকে সর্বস্বান্ত করে আসছিল।

আকটকৃতদের গলাচিপা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে র‌্যাব বাদী হয়ে গলাচিপা থানায় একটি মামলা দায়ের করে। পটুয়াখালী ক্যাম্প র‌্যাব-৮, সিপিসি-১ ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো: ইফতেখারুজ্জামান জানান, সাম্প্রতিককালে মানবপাচারের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের উপর গভীর নজরদারী রাখা এবং প্রাপ্ত তথ্য উপাত্তের উপর ভিত্তি করে মানবপাচার চক্রের অন্যান্য সক্রীয় সদস্যদের গ্রেফতারে তৎপরতা অব্যাহত রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

পটুয়াখালীর গলাচিপায় র‌্যাব’র অভিযান, দুই মানবপাচারকারী গ্রেফতার

প্রকাশের সময় : 02:03:08 am, Monday, 7 September 2020