সংবাদ শিরোনাম:

অপহরণের পর লঞ্চে নিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ করে চরফ্যাশনের আবদুল্লাহ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 11:59:26 pm, Monday, 31 August 2020
  • 13 সংবাদটি দেখা হয়েছে

চরফ্যাশন প্রতিনিধি॥ অপহরণের পর লঞ্চে নিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় চরফ্যাশন উপজেলার আসলামপুর ৭নং ওয়ার্ডের আবদুল্লাহকে (২২) গ্রেফতার করেছে পুলিশ। তাকে সোমবার দুপুরে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার মাদ্রাজ ইউনিয়নের অষ্টম শ্রেণির স্কুলছাত্রীকে অপহরণ করে লঞ্চে ঢাকায় নিয়ে যায় আবদুল্লাহ। লঞ্চে জোরপূর্বক তাকে ধর্ষণ করে রোববার সকালে ঢাকার সদরঘাটে ছাত্রীকে একা রেখে পালিয়ে যায় সে। পরে ওই ছাত্রী তার মামার কাছে ফোন দেয়। মামা পুলিশের মাধ্যমে তাকে উদ্ধার করেছেন।

এ ঘটনায় চরফ্যাশন থানায় মামলা করা হয়। মামলায় উপজেলার আসলামপুর ৭নং ওয়ার্ডের আবুগঞ্জ এলাকার আবদুল্লাহ (২২), সহযোগী হিসেবে তার বড় ভাই আব্বাস (৩৫) ও পিতা রফিকুল ইসলাম সর্দারকে আসামি করা হয়েছে। এর মধ্যে আবদুল্লাহ গ্রেফতার হলেও বাকিরা পলাতক রয়েছেন।

চরফ্যাশন থানার ওসি মনির হোসেন মিয়া বলেন, অপহরণ ও ধর্ষণ মামলার আসামি আবদুল্লাহকে আটক করে সোমবার দুপুরে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

অপহরণের পর লঞ্চে নিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ করে চরফ্যাশনের আবদুল্লাহ

প্রকাশের সময় : 11:59:26 pm, Monday, 31 August 2020