সংবাদ শিরোনাম:

বাউফলে যুবলীগ নেতাকে হাতুড়ি পেটা,আটক ৩

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:32:38 am, Monday, 31 August 2020
  • 19 সংবাদটি দেখা হয়েছে

বাউফল প্রতিনিধি॥ পটুয়াখালীর বাউফলে আল মুরাদ (২৫) নামের এক যুবলীগ নেতাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করা হয়েছে। গুরুত্বর আহত অবস্থায় মুরাদকে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রোববার বেলা ১১টার দিকে উপজেলার কনকদিয়া বাজারে এ ঘটনা ঘটেছে। ঘটনার সময় তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মদনপুরা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আল মুরাদের কনকদিয়া বাজারে ক্ষুদ্র ব্যবসা রয়েছে। বেলা ১১ টার দিকে ৪টি মোটরসাইকেল নিয়ে কয়েকজন দুর্বৃত্ত এসে মুরাদকে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে জোরপূর্বক বের করে এলোপাথাড়িভাবে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করে। মুরাদকে বাঁচাতে গিয়ে লিটন মাস্টার ও হাসান সর্দারসহ ৫ জন আহত হয়েছেন।

ঘটনার সময় মোস্তাকিন, রাজিব ও মোয়াজ্জেম নামে ৩ দুর্বৃত্তকে আটক করে এলাকাবাসী। পরে তাদেরকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

আহত যুবলীগ নেতা আল মুরাদের স্ত্রী পপি আক্তার বলেন, স্থানীয় জাহাঙ্গীর সর্দার ও লাতিফ খানের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। ওই বিরোধের জের ধরে জাহাঙ্গীর সর্দার ভাড়াটে সন্ত্রাসী এনে মুরাদকে হত্যার চেষ্টা চালায়।

অবশ্য জাহাঙ্গীর সর্দার এ অভিযোগ অস্বীকার করে বলেন, আমি এ ধরনের ঘটনার সঙ্গে জড়িত নই।

বাউফল থানার ওসি মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। আটক তিনজনকে গ্রেফতার দেখানো হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বাউফলে যুবলীগ নেতাকে হাতুড়ি পেটা,আটক ৩

প্রকাশের সময় : 12:32:38 am, Monday, 31 August 2020