মেয়েদের বুকের দিকে তাকানো বন্ধ করুন: স্বস্তিকা মুখার্জী Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




মেয়েদের বুকের দিকে তাকানো বন্ধ করুন: স্বস্তিকা মুখার্জী

মেয়েদের বুকের দিকে তাকানো বন্ধ করুন: স্বস্তিকা মুখার্জী

মেয়েদের বুকের দিকে তাকানো বন্ধ করুন: স্বস্তিকা মুখার্জী




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ সম্প্রতি প্রকাশ হয়েছে কলকাতার হট সেনসেশন অভিনেত্রী স্বস্তিকা মুখার্জী অভিনীত নতুন ছবি ‘তাসের ঘর’-এর পোস্টার। সেখানে ব্লাউজের সঙ্গে কালো ব্রা-তে ধরা দেন নায়িকা। তবে ব্রা’র স্ট্র্যাপ দুটি তার ব্লাউজ টপকে বাইরে বেরিয়ে ছিল। তাই নিয়ে সরগরম হয়ে যায় নেটপাড়া। একের পর এক বাজে মন্তব্য ছুটে আসতে থাকে স্বস্তিকার দিকে।

 

 

একজন নায়িকাকে উদ্দেশ্য করে ইনস্টাগ্রামে লেখেন, ব্লাউজের উপর দিয়ে যদি ব্রা’র ফিতা দেখা যায়, তাহলে সেটা পরার দরকার কী? আরেকজন লেখেন, কালো ব্রা’তে তোমাকে খুবই বাজে লাগছে স্বস্তিকা। এরকম আরো বহু মন্তব্য। সঙ্গে সঙ্গে জবাবও দিয়ে দেন নায়িকা। লেখেন, এখন সময় খুব খারাপ চলছে। তাই আপাতত বাজে জিনিসই দেখুন।

 

 

কিন্তু এই জবাবটা কি না দিলে হতো না? সম্প্রতি একটি সাক্ষাৎকারে এমন প্রশ্নই করা হয় স্বস্তিকাকে। প্রশ্ন শুনেই ফোঁস করে ওঠেন অভিনেত্রী। বলেন, কেন উত্তর দেব না বলুন তো? সব সময় ছাড়ব কেন? সারাজীবন সব ছেড়েই রাখব? কী হবে তাতে। মানুষ কথা লিখবে লিখুক। কিন্তু একটা সচেতনতা তো তৈরি করা উচিত।’

 

 

নায়িকা প্রশ্ন তোলেন, মানুষ কী জানে না যে, মেয়েরা কাপড়ের নিচে ব্রা-পেন্টি এসব পরে? এসব না পরে রাস্তায় বের হলে সেই লোকেরাই তো ফ্যাল ফ্যাল করে তাকিয়ে দেখবে। তাই অন্তর্বাস পরতে হয়! মেয়েদের দোষ না ধরে সমাজ বদলাক না। মানুষ মেয়েদের বুকের দিকে তাকানো বন্ধ করুক! তাহলে মেয়েদেরও আর অন্তর্বাস পরতে হবে না।

 

 

ছেলেদের প্রসঙ্গ তুলে স্বস্তিকা বলেন, শুধু মেয়েদের লুকিয়ে রেখে জামাকাপড় পরতে হবে। আর ছেলেরা দারুণ শরীর তৈরি করে কখনো শুধু আন্ডারওয়্যার পরবে, কখনো কোমরের নীচে প্যান্ট পরবে, সেগুলিই কি আমাদের দেখতে হবে। অন্যদিকে আমার ছবির পোস্টারে মানুষ শুধু কালো অন্তর্বাস দেখল? আর কিছু তাদের চোখে পড়ল না!

 

 

অভিনেত্রী আরো বলেন, ‘মেয়েরা প্যান্টি পরে, পিরিয়ডের সময় প্যাড ব্যবহার করে, এগুলো অত্যন্ত স্বাভাবিক ঘটনা। সরকার বলছে কনডম ব্যবহার করতে। অথচ মানুষ কনডম কেনে লুকিয়ে। এই উল্টো দিকের জীবন অভ্যাস বন্ধ করুক মানুষ! মানুষের মতো লুকিয়ে, ফিসফিস করে আমি কিছু করি না।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD