‘রূপসী বাংলা’র কবির প্রেমে মিথিলা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




‘রূপসী বাংলা’র কবির প্রেমে মিথিলা

‘রূপসী বাংলা’র কবির প্রেমে মিথিলা

‘রূপসী বাংলা’র কবির প্রেমে মিথিলা




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ নতুন প্রেমে অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকদিন ধরে তিনি জীবনানন্দ দাশের কবিতা উদ্ধৃত করে যাচ্ছেন। বলা যায়, তিনি নতুন করে ‘রূপসী বাংলা’র কবির প্রেমে পড়েছেন।

 

 

সোমবার সকাল ৭টা ৮মিনিটে শাড়ি পরা একটি ছবি আপলোড দিয়ে ক্যাপশন দেন জীবানন্দের ‘বনলতা সেন’ কবিতার দুটি চরণ। তা হলো- ‘‘সব পাখি ঘরে আসে— সব নদী— ফুরায় এ-জীবনের সব লেনদেন//থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন।’’

 

 

কবিতাপ্রেমী খুব কম বাঙালিই আছেন—যার পছন্দের তালিকায় জীবনানন্দ দাশের কবিতা নেই। অভিনেত্রী মিথিলার পছন্দের তালিকায়ও জীবনান্দনের নাম প্রথম দিকেই রয়েছে। তাইতো বার-বার তিনি নিজের ছবির ক্যাপশনে এই কবিকে স্মরণ করেন!

 

 

ছবিটি ফেসবুকে শেয়ার করলে সেটি ভাইরাল হয়ে যায়। আসতে থাকে অজস্র মন্তব্য, যার বেশির ভাগই কুরুচিপূর্ণ এবং আপত্তিকর ইঙ্গিতপূর্ণ। ফেসবুকে নিজের ছবিতে কুরুচিপূর্ণ মন্তব্যকে ‘সাইবার বুলিং’ বলে মনে করেন মিথিলা। তবে এটা সবার জানা যে, সাইবার বুলিং-এর পরোয়া করেন না মিথিলা। নিজেকে ইচ্ছেমাফিক প্রকাশে তার কোনো কুণ্ঠা নেই।

 

 

গত বছর ৬ ডিসেম্বর কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জিকে বিয়ে করেন মিথিলা। বিয়ের পর মধুচন্দ্রিমা সেরে মেয়ে আইরাকে নিয়ে ঢাকায় ছিলেন মিথিলা। আর সৃজিত ছিলেন কলকাতায়। করোনার কারণে দু’জন দুই দেশে থাকতে হয়েছে। কিন্তু এভাবে আর কতদিন? তাই প্রায় সাড়ে পাঁচমাস পর সৃজিতের ভালোবাসার টানে মিথিলা ১৫ আগস্ট ছুটে যান পশ্চিমবঙ্গে।

 

 

সৃজিতে বাড়িতে গিয়ে মিথিলা অনেকটা অবাকই হয়েছেন বলে জানান তিনি। মিথিলা বলেন, কয়েকমাস আগেও বাড়ির নেমপ্লেটে লেখা ছিল সৃজিত মুখার্জি। আর এখন সেই বাড়ির নেমপ্লেটে লেখা- সৃজিত মুখার্জি, রাফিয়াত রশিদ, আইরা তেহরীম খানের নাম। এটা তার জন্য অনেক বড় সারপ্রাইজ বলে উল্লেখ করেন মিথিলা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD