সংবাদ শিরোনাম:

রিফাত হত্যা : আগামী ১৭ আগস্ট আসামিদের সাফাই সাক্ষ্যের জন্য দিন ধার্য

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:04:05 pm, Wednesday, 12 August 2020
  • 13 সংবাদটি দেখা হয়েছে

বরগুনা প্রতিনিধি॥ করোনাভাইরাসের কারণে আদালত বন্ধ থাকার পাঁচ মাস পর সোমবার ফের শুরু হয়েছে বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার বিচারিক কার্যক্রম।

আগামী ১৭ আগস্ট আসামিদের সাফাই সাক্ষ্যের জন্য দিন ধার্য করেছেন আদালত।

বুধবার সকালে বরগুনা জেলা ও দায়রা জজ মো. আছাদুজ্জামানের আদালতে প্রাপ্তবয়স্ক আসামিদের বিচারিক কার্যক্রম শুরু হয়।

এ সময় জামিনে থাকা মিন্নি ও বরগুনা কারাগার থেকে রিফাত ফরাজিসহ ৮ আসামিকে পুলিশ পাহারায় আদালতে হাজির করা হয়। আসামি মুছা পলাতক রয়েছে।

রাষ্ট্রপক্ষের পিপি অ্যাডভোকেট ভুবন চন্দ্র হাওলাদার  বলেন, আদালতে ৭৬ জনের দেয়া সাক্ষ্য সোমবার আসামিদের পড়ে শোনানো শুরু হয়।

বুধবার বিকাল ৫টা পর্যন্ত আসামিদের সাক্ষ্য পড়ে শোনানো হলে তিনজন সাক্ষীর সাক্ষ্য পড়ে শোনানো হয়েছে।

তিনি জানান, অধিকাংশ আসামিই সাফাই সাক্ষ্য দিতে আগ্রহ প্রকাশ করেছে। যারা সাফাই সাক্ষ্য দেবে তাদের তালিকা আদালতে দাখিল করবে। সাফাই সাক্ষ্য শেষ হলে শুরু হবে যুক্তিতর্ক। যুক্তিতর্ক শেষে প্রাপ্তবয়স্ক ১০ আসামির রায় হবে।

আয়শা সিদ্দিকা মিন্নির আইনজীবী মাহবুবুল বারী আসলাম  বলেন, আসামি মিন্নি ও হাচান সাফাই সাক্ষ্য দেবে না। আমরা ন্যায়বিচার চাই। এ মামলায় মিন্নি সাক্ষী ছিল। মিন্নি সম্পূর্ণ নির্দোষ।

উল্লেখ্য, গত বছরের ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে রিফাত শরীফকে প্রকাশ্যে কুপিয়ে জখম করে নয়ন বন্ডের গড়া কিশোর গ্যাং গ্রুপ। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায় দেশব্যাপী আলোড়ন সৃষ্টি হয়।

রিফাত হত্যা মামলায় মোট ২৪ জনকে আসামি করে দুটি ভাগে গত বছরে ১ সেপ্টেম্বর চার্জশিট দেয় পুলিশ। এর মধ্যে ১০ জন প্রাপ্তবয়স্ক ও ১৪ জন শিশু আসামি।

মামলায় প্রাপ্তবয়স্কদের মধ্যে মিন্নি ও শিশু আসামিদের মোট আটজন জামিনে রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

রিফাত হত্যা : আগামী ১৭ আগস্ট আসামিদের সাফাই সাক্ষ্যের জন্য দিন ধার্য

প্রকাশের সময় : 08:04:05 pm, Wednesday, 12 August 2020