বরগুনায় শীর্ষ সন্ত্রাসী হালিমকে আটক করেছে র‌্যাব Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরগুনায় শীর্ষ সন্ত্রাসী হালিমকে আটক করেছে র‌্যাব

বরগুনায় শীর্ষ সন্ত্রাসী হালিমকে আটক করেছে র‌্যাব

বরগুনায় শীর্ষ সন্ত্রাসী হালিমকে আটক করেছে র‌্যাব




গোলাম কিবরিয়া, বরগুনা প্রতিনিধি॥ অস্ত্র,গুলি ও মাদকসহ ডজন খানেক মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী হালিমকে আটক করেছে র‌্যাব-৮। মঙ্গলবার রাতে বরগুনা সদর উপজেলার জাকিরতবক এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

 

 

র‌্যাব-৮ সূত্রে জানা যায়, সিপিসি-১ (পটুয়াখালী ক্যাম্প) এর একটি বিশেষ আভিযানিক দল মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বরগুনার সদর থানাধীন জাকিরতবক এলাকায় অভিযান পরিচালনা করে ধর্ষণ, মানব পাচার, অস্ত্র, ডাকাতি, দস্যুতা, দাঙ্গাবাজি ও চাঁদাবাজি সহ ডজন খানেক মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী মোঃ আব্দুল নাকবোচা হালিম আ লিমকে (৪৩) গ্রেফতার করা হয়। তিনি সদর উপজেলার জাকিরতবক গ্রামের মোঃ আলতাব হোসেন চৌকিদারের ছেলে।

 

 

আটককৃত আসামির স্বীকারোক্তি মতে, তার বসত ঘর তল্লাশি করে একটি বিদেশী পিস্তল ও দুই রাউন্ড গুলি, একটি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড কার্তুজ এবং ২৫ পিছ ইয়াবা জব্দ করা হয়।

 

 

নাকবোচা হালিমকে বরগুনার সদর থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে র‌্যাব অস্ত্র ও মাদক আইনে মামলা দায়ের করেছে।

 

 

এ বিষয়ে সিনিঃ সহকারী পুলিশ সুপার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মোঃ ইফতেখারুজ্জামান বলেন, র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই ডাকাত, সন্ত্রাসী চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ব্যবসায়ী ও প্রতারকচক্রসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

 

গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় এ ধরণের অপরাধ নিয়ন্ত্রণে র‌্যাব ইতোমধ্যেই বিশেষ সফলতা অর্জনে সক্ষম হয়েছে। ভবিষ্যতে র‌্যাব-৮ এর এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD