সংবাদ শিরোনাম:

ভোলার চরফ্যাশনে বিএনপি সভাপতি প্রেফতার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:47:15 am, Tuesday, 4 August 2020
  • 11 সংবাদটি দেখা হয়েছে

চরফ্যাশন প্রতিনিধি॥ ভোলার চরফ্যাশন উপজেলার নুরাবাদ ইউনিয়নের চরতোফাজ্জল গ্রামের মসজিদের ভিতরে মুসল্লিদের সামনে ইমামকে লাঞ্ছিত করার অভিযোগে বিএনপি সভাপতি হাজী ফিরোজ কিবরিয়াকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুর ২টায় তাকে আটক করা হয়।

স্থানীয়রা জানান, সামছুল হক কমান্ডার বাড়ীর দরজার জামে মসজিদে ঈদুল আযহার নামাজকে কেন্দ্র করে ইমাম লাঞ্ছিতের ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে দুলারহাট থানা এরিয়ের মসজিদের ইমাম ও কওমী মাদ্রাসার শিক্ষক ছাত্ররা ফুঁসে উঠেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার জুমার নামাজের পূর্বে মসজিদে সভাপতি ও সম্পাদক কর্তৃক সকল মুসল্লিদের আলোচনা সাপেক্ষে পবিত্র ঈদুল আযহার নামাজের সময় শনিবার সকাল সাড়ে ৮টায় নির্ধারণ করা হয়েছিল।

পরবর্তীতে ঈদের জামাত শুরু হয় সকাল ৮টা ৪৫ মিনিটে। জামাত শেষ হওয়ার পর ফিরোজ কিবরিয়া ৯টার দিকে মসজিদে প্রবেশ করে ইমামকে বলে সকল জায়গায় জামাত শুরু হয় ৯টায় আপনি কেন জামাত করলেন পৌনে ৯টায় করলেন? এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে বিএনপি নেতা ফিরোজ কিবরিয়া মসজিদের মিম্বারের সামনে ইমামকে মারধর করেন।

ভুক্তভোগী মসজিদের ইমাম মো. নুর হোসেন যুগান্তরকে বলেন, নির্দিষ্ট সময়ে ফিরোজ কিবরিয়া মসজিদে আসতে না পারায় ঈদের নামাজ জামাতের সহিত আদায় করতে পারেননি।

ভোলার চরফ্যাশনে বিএনপি সভাপতি প্রেফতার

এদিকে এ ঘটনার প্রতিবাদে দুলারহাট বাজারের সদর রোডে রোববার বিকালে দুলারহাট থানা কওমী মাদ্রাসা ছাত্র কর্তৃক প্রতিবাদ মিছিল ও মানববন্ধন করে। এ ব্যপারে বিএনপি নেতা ফিরোজ কিবরিয়া যুগান্তরকে বলেন, ইমামের সঙ্গে বাকবিতণ্ডা হয়েছে তবে কোনো মারধরের ঘটনা ঘটেনি।

দুলারহাট থানার অফিসার ইনচার্জ মো. ইকবাল হোসেন বলেন, ইমামকে মারধরের ঘটনার অভিযোগে নুরাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি ফিরোজ কিবরিয়াকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ভোলার চরফ্যাশনে বিএনপি সভাপতি প্রেফতার

প্রকাশের সময় : 12:47:15 am, Tuesday, 4 August 2020