কোষ্টাল বরফকল এলাকায় সোর্সের ঘরে অগ্নিসংযোগ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




কোষ্টাল বরফকল এলাকায় সোর্সের ঘরে অগ্নিসংযোগ

কোষ্টাল বরফকল এলাকায় সোর্সের ঘরে অগ্নিসংযোগ




ভয়েস অব বরিশাল //  নগরীর ১০নং ওয়ার্ডস্থ কোষ্টাল বরফকল সংলগ্নে একটি বসত ঘরে ভাংচুর ও পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে ওই এলাকার বাসিন্দা মো. নূর ইসলামের ঘরে অগ্নি সংযোগের ঘটনা ঘটে। নূর ইসলাম কোস্টগার্ডের শ্রমিক। এই ঘটনায় নামধারী ও অজ্ঞাতনামা সহ ১০ জনকে আসামী করে থানায় অভিযোগ দেয়া হয়েছে। পুলিশ জানিয়েছে তদন্ত সাপেক্ষে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। মামলায় যাদের অভিযুক্ত করা হয়েছে তারা হলেন- মো. ওলি, বেল্লাল হোসেন, রবিউল, জেসমিন ও মো. ইউসুফ সহ অজ্ঞাতনামা আরো ৫ জন।

মামলার বাদী নূর ইসলাম জানান, তিনি ওই এলাকার বাসিন্দা সেলিম এর ঘরে ভাড়া থাকেন। বুধবার রাতে তিনি তার স্ত্রী, মা ও সন্তানরা ঘরে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ করেই উল্লেখিত আসামিরা তার ঘরে লাঠি-সোটা নিয়ে হামলা করে। এসময় তারা ঘরের দরজা জানালার গ্লাস ভাংচুর করে। শব্দ পেয়ে ঘুম ভেঙে নূর ইসলাম সহ পরিবারের অন্যান্য সদস্যরা ছুটে আসে। এসময় তাদের হত্যার উদ্দেশ্যে পেট্রোল ঢেলে ঘরে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে। তাছাড়া ঘটনার পর পরই পুলিশের দুটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে।
নুর ইসলাম বলেন, তিনি কোস্টগার্ডের সাথে ট্রলার নিয়ে কাজ করেন। বিভিন্ন অভিযানে তাদের সাথে যান তিনি। সম্প্রতি কোস্টগার্ড ও র‌্যাবের দুটি টিম নগরীর চাঁদমারী এলাকায় ইসলামিয়া ব্যাংক হাসপাতালের পেছনে অভিযান চালায়। এসময় সেখান থেকে ইয়াবা সহ বেল্লাল নামের একজনকে আটক করে তারা। এর দায় চাপানো হয় নুর ইসলামের উপর। কোস্টগার্ড ও র‌্যাব দিয়ে নুর ইসলাম তাকে ধরিয়ে দিয়েছে বলে অভিযোগ দেয়। এমনকি এজন্য আসামীরা তাকে অকথ্য ভাষায় গালি দেয়া সহ তাকে দেখে নেয়ার হুমকি দেয়। ওই ঘটনার জের ধরেই বুধবার রাতে নুর ইসলামের ঘরে অঙ্গিসংযোগ করা হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। তাছাড়া তাদের হামলায় নুর ইসলামের মা আহত হয় এবং তার ঘরে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD