বরিশাল ৭ খুন মামলার ফাঁসির আসামি আল-আমিন গ্রেপ্তার Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশাল ৭ খুন মামলার ফাঁসির আসামি আল-আমিন গ্রেপ্তার

বরিশাল ৭ খুন মামলার ফাঁসির আসামি আল-আমিন গ্রেপ্তার




অনলাইন ডেস্ক//
বহুল আলোচিত ৭ খুন মামলার ফাঁসির পলাতক আসামি সেনাবহিনী থেকে বরখাস্ত হওয়া সৈনিক আল-আমিন শরীফকে (৩৮) গ্রেপ্তার করেছে বরিশালের বাকেরঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার (২ অক্টোবর) রাতে রাজধানীর শাহবাগে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আল আমিন বাকেরগঞ্জ উপজেলার কাজলাকাঠী গ্রামের খালেক শরীফের পুত্র।
বাকেরগঞ্জ থানা সূত্রে জানা গেছে- নারায়ণগঞ্জের ৭ খুন মামলায় ফাঁসির রায় হওয়ার আগে থেকেই পালিয়ে বেড়াচ্ছিল সৈনিক আল-আমিন। ওই মামলার রায় ঘোষণার পর সংশ্লিস্ট আদালত থেকে একটি গ্রেপ্তারি পরোয়ানা বাকেরগঞ্জ থানায় আসে।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুজ্জামান জানান, আল-আমিনের গ্রেপ্তারি পরোয়ানা বাকেরগঞ্জ থানায় আসার পর তাকে গ্রেপ্তার করতে নানা প্রচেস্টা চালানো হয়। ওসি জানান, গোপন সুত্রে তারা জানতে পারেন আল-আমিন রাজধানীর শাহবাগ এলাকায় থাকে। এ খবর পাওয়ার পর বাকেরগঞ্জ থানা পুলিশের একটি টিম মঙ্গলবার রাতে শাহবাগ থেকে আল-আমিনকে গ্রেপ্তার করে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD