ভোলা প্রতিনিধি॥ ভোলায় বুধবার সকালে নবাগত সিভিল সার্জন ডা. মো. ওয়াজেদ আলী যোগদান করেছেন।
স্থাস্থ্য বিভাগের পক্ষ থেকে সিভিল সার্জন কার্যলয়ের সম্মেলন কক্ষে নবাগত সিভিল সার্জনকে বরণ করে সংবর্ধনা দেয়া হয় এবং বদলি হওয়া সিভিল সার্জন ডা. রমন কুমার ঢালীকে একই সাথে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানান, কিছু দিন আগে ভোলার সিভিল সার্জন ডা. রমন কুমার ঢালীকে ঝালকাঠি জেলায় বদলি করা হয়। তিনি গত ৬ মাস আগে ভোলায় যোগদান করেন।
তার স্থলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে, সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মো. ওয়াজেদ আলীকে ভোলার সিভিল সার্জন পদে বদলি করা হয়।
তিনি ভোলায় এসে যোগদান করলে বুধবার সকালে সকালে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেয়া হয়। এ সময় ভোলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সিরাজ উদ্দিনসহ অন্যান্য ডাক্তার, কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Reporter Name 

















