সংবাদ শিরোনাম:

বাউফলে তাপস হত্যা মামলায় ছাত্রলীগের ১৩ নেতাকর্মীর জামিন নামঞ্জুর

  • Reporter Name
  • প্রকাশের সময় : 11:29:55 pm, Thursday, 9 July 2020
  • 10 সংবাদটি দেখা হয়েছে

পটুয়াখালী প্রতিনিধি॥ হত্যা মামলায় পটুয়াখালীর বাউফল উপজেলা ও পৌর ছাত্রলীগের (একাংশের) ১৩ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিহাব উদ্দিনের আদালতে হাজির হয়ে তারা জামিন চাইলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠান।

সংশ্লিষ্ট সূত্র জানায়, যুবলীগকর্মী তাপস হত্যা মামলার আসামি উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তোয়েল, পৌর ছাত্রলীগের সহ-সভাপতি আরিফ ও ইকবাল, বাউফল সরকারি কলেজ শাখা ছাত্রলীগ সাধারণ সম্পাদক শুভ ও দাশপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফ রহমানসহ ১৩ ছাত্রলীগ নেতাকর্মী আদালতে হাজির হন।

প্রসঙ্গত, ২৪ মে থানার সামনে একটি তোরণ নির্মাণের ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষে যুবলীগকর্মী তাপস আহত হন। ওই দিন চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনায় তাপসের ভাই পঙ্কজ দাস বাদী হয়ে জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও বাউফল পৌরসভার মেয়র জিয়াউল হক জুয়েলসহ ৩৫ জন ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে বাউফল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বাউফলে তাপস হত্যা মামলায় ছাত্রলীগের ১৩ নেতাকর্মীর জামিন নামঞ্জুর

প্রকাশের সময় : 11:29:55 pm, Thursday, 9 July 2020