সংবাদ শিরোনাম:

পটুয়াখালীতে একাধীক মামলার আসামি মাদকসহ আটক

  • Reporter Name
  • প্রকাশের সময় : 02:14:39 am, Monday, 29 June 2020
  • 14 সংবাদটি দেখা হয়েছে

পটুয়াখালী প্রতিনিধি॥ হত্যা, ধর্ষণ, অস্ত্র ও চাঁদাবাজি মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী মো. রিপন শরিফকে (৩২) অস্ত্র ও মাদকসহ আটক করেছে র‌্যাব। রবিবার দুপুরে পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালীর ২নং ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে রিপনকে আটক করা হয়।

র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রইচ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে একটি আভিযানিক দল হত্যা, ধর্ষণ, অস্ত্র ও চাঁদাবাজি মামলার শীর্ষ সন্ত্রাসী মো. রিপন শরিফকে আটক করে। এসময় আটককৃত আসামির ঘর তল্লাশি করে ২টি ওয়ান শুটারগান, ১০ রাউন্ড গুলি ও ৫৩ পিস ইয়াবা জব্দ করা হয়।

আটককৃত রিপন শরিফের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, অস্ত্র ও চাঁদাবাজিসহ ১৪টি মামলা রয়েছে। আসামিকে পটুয়াখালী দুমকি থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে র‌্যাব বাদী হয়ে অস্ত্র ও মাদক আইনে তার বিরুদ্ধে মামলা করার প্রক্রিয়া চলছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

পটুয়াখালীতে একাধীক মামলার আসামি মাদকসহ আটক

প্রকাশের সময় : 02:14:39 am, Monday, 29 June 2020