ভোলার লালমোহনে স্কুলছত্রীকে ধর্ষণ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ভোলার লালমোহনে স্কুলছত্রীকে ধর্ষণ

ভোলার লালমোহনে স্কুলছত্রীকে ধর্ষণ

ভোলার লালমোহনে স্কুলছত্রীকে ধর্ষণ




ভোলা প্রতিনিধি॥ ভোলার লালমোহনে জাম কুড়াতে গিয়ে পঞ্চম শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় মো. সোহাগ হোসেন (২২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

 

 

রোববার বিকালে উপজেলার বদরপুর ইউনিয়নের নাজিরপুর এলাকার বেড়িবাঁধের ওপর থেকে ওই যুবককে আটক করা হয়। আটক সোহাগ নাজিরপুর এলাকার আলতাফ হোসেনের ছেলে।

 

 

জানা গেছে, রোববার সকালে উপজেলার বদরপুর ইউনিয়নে নিজ বাড়ির পাশে ওই স্কুলছাত্রী জাম কুঁড়াতে যায়। এ সময় সোহাগ কৌশলে নিজ ঘরে নিয়ে ওই ছাত্রীকে মুখ চেপে ধর্ষণ করে। বিষয়টি স্থানীয় কয়েকজন মহিলা টের পেলে ওই ছাত্রীর পরিবারকে অবহিত করে। এরপর দুপুরে ওই ছাত্রীর বাবা আনসার আলী বাদী হয়ে লালমোহন থানায় একটি মামলা দায়ের করেন। পরে লালমোহন থানার ওসি মীর খায়রুল কবীরের নির্দেশে এসআই সাইদুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ধর্ষক সোহাগ হোসেনকে আটক করে।

 

 

লালমোহন থানার ওসি মীর খায়রুল কবীর বলেন, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা করার পর সোহাগকে আটক করা হয়। তাকে সোমবার সকালে জেলহাজতে প্রেরণ করা হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD