চরফ্যাশন প্রতিনিধি॥ চরফ্যাশনের আবদুল্লাহপুর ইউনিয়নে চতুর্থ শ্রেণিতে পড়ুয়া ১৩ বছর বয়সী এক মাদরাসার ছাত্রকে বলৎকারের অভিযোগে মামলা হয়েছে। শনিবার দুপুরে ছাত্রের বাবা বাদি হয়ে চরফ্যাশন থানায় একজনকে আসামি করে মামলাটি দায়ের করেন। বিকেলে থানা পুলিশ মামলায় অভিযুক্ত ছলেমান সর্দ্দারকে গ্রেফতার করেছেন। তিনি আবদুল্লাহপুর ৫নং ওয়ার্ডের সাহজাহান সর্দ্দারের ছেলে।
এজাহার এবং ছাত্রের ভাষ্যমতে, ১৮ জুন রাতে ওই ছাত্র স্থানীয় বাজারে ওষুধ কিনে বাড়ি ফেরার সময় প্রতিবেশি ছলেমান তাকে বলাৎকার করে। শিশুটি বাড়ি ফিরে পরিবারকে ঘটনাটি জানায়। পরে গুরুতর অসুস্থ হয়ে পড়েলে পরিবার তাকে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করেন। সুস্থ হয়ে থানায় মামলা করেন। চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ শামসুল আরেফীন জানান, এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্ত ছলেমানকে গ্রেফতার করা হয়েছে।
Reporter Name 
















